Monday, March 16, 2026

‘সুবিচার’-এর আশায় সুপ্রিম দ্বারস্থ! কলকাতায় ফিরলেন কামদুনির নির্যা.তিতার পরিবার

Date:

Share post:

‘সুবিচারের’ আশায় দিল্লি (Delhi) গিয়েছিলেন। শনিবার দিল্লি থেকে কলকাতায় (Kolkata) ফিরলেন কামদুনির (Kamduni) প্রতিবাদীরা। এদিন সকালে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) নামেন তাঁরা। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme court of India) রাজ্য যে মামলা করেছে তাতে পার্টি হয়েছেন কামদুনির প্রতিবাদীরা। পাশাপাশি দেশের সর্বোচ্চ আদালতে, পৃথক একটি মামলা দায়ের করেছেন তাঁরা। সুপ্রিম কোর্টে বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী কামদুনির প্রতিবাদীরা। তবে কামদুনি কাণ্ডে ইতিমধ্যে রাজনীতি করতে মাঠে নেমে পড়েছে পদ্মশিবির (BJP)। যেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা করেছে এবং একদফা শুনানিও হয়েছে, সেখানে দাঁড়িয়ে মৌসুমী-টুম্পাদের আবেগ নিয়ে সস্তার রাজনীতি করার অভিযোগ পদ্ম শিবিরের বিরুদ্ধে। গত বুধবারই বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা-সহ নির্যাতিতার পরিবারের সদস্যদের নিয়ে দিল্লি রওনা দেয় বঙ্গ বিজেপি নেতৃত্ব। শনিবার মৌসুমী-টুম্পাদের সঙ্গে নিয়ে কলকাতায় ফিরলেন বিজেপি নেতা শঙ্কুদেব।

উল্লেখ্য, ২০১৩ সালের কামদুনি গণধর্ষণ-খুনের মামলায় গত ৬ অক্টোবর রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আনসার আলি ও সইফুল আলির ফাঁসির সাজা রদ করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়।পাশাপাশি ডিভিশন বেঞ্চেরই রায়ে আমিন, আমিনুর, ইমানুল ও ভোলানাথ মুক্তি পেতে চলেছে বলে জানা যায়। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই আবহে কামদুনিতে গিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থতার কারণে নির্যাতিতার পরিবারের আবেগ নিয়ে সস্তার নাটক করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে অভিযোগ। যেখানে রাজ্য সরকার নিজে বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখছে সেখানে নতুন করে নির্যাতিতার পরিবারকে উসকে দিয়ে সুপ্রিম কোর্টে মামলা সংক্রান্ত পদক্ষেপে বিজেপির যে উৎসাহ দেখা যাচ্ছে, তাতে ঘৃণ্য রাজনীতির ছবিটাই স্পষ্ট হচ্ছে।

 

 

 

 

 

spot_img

Related articles

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...