Friday, June 26, 2026

খুনের হুমকি খালিস্তানিদের, নিরাপত্তা বাড়ল জয়শঙ্করের

Date:

Share post:

খালিস্তানিদের লাগাতার হুমকি। যার জেরে নিরাপত্তা বাড়ল বিদেশমন্ত্রী এস জয়শংকরের(S Jaishankar)। কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, আগে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পেতেন জয়শঙ্কর। সেটা বাড়িয়ে করা হয়েছে জেড ক্যাটেগরি(Z Category)। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর(Central Minister)। ফলে আগে যেখানে জয়শঙ্করকে নিরাপত্তা দিত দিল্লি পুলিশ, সেটা এখন সিআরপিএফের(CRPF) আওতায় গেল।

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। এরমাঝে কানাডায় একাধিক পোস্টার লাগিয়েছে খলিস্তানিরা। শিখদের শত্রু হিসাবে নরেন্দ্র মোদি, এস জয়শংকরের ছবি দিয়ে পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে সাফ বার্তা, শিখের শত্রুদের নিকেশ করে দিতে হবে। খালিস্তানিদের লাগাতার হুমকি ও গোয়েন্দাদের রিপোর্টকে মাথায় রেখেই দেশের বিদেশমন্ত্রীর নিরাপত্তা বাড়াল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ১২ জনেরও বেশি সদস্যের সিআরপিএফ দল থাকবে জয়শংকরের নিরাপত্তার দায়িত্বে। দেশের যেকোনও প্রান্তেই এই নিরাপত্তা পাবেন ভারতের বিদেশমন্ত্রী।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...