Friday, June 26, 2026

রাতে স্ত্রীকে ভিডিও কল, তারপরেই চরম সিদ্ধান্ত যুবকের!

Date:

Share post:

সাতসকালে শোবার ঘর থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) রায়দিঘি থানার ইস্তারনপুর এলাকায়। মৃত যুবকের নাম বিজন পাইক(Bijan Paik), বয়স ২৫। পারিবারিক সূত্রে জানা যায় গতকাল রাতেও সবার সঙ্গে কথা বলে ঘুমোতে যান যুবক। সকালে ডাকাডাকিতে সাড়া না দেওয়ায় জোর করে দরজা ভেঙে বিজনের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। রাতে স্ত্রীকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল (What’s app video call) করে আত্মহত্যার কথা বলেছিলেন বলে জানা যায়।

পারিবারিক সূত্রে জানা যায় মৃত যুবক বছর আটেক আগে বিয়ে করেন। ৫ বছরের শিশু সন্তানও আছে। বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল।এরপর মৃতের স্ত্রী চলে যান তাঁর বাপের বাড়িতে। কিছু দিন আগে একটি স্বনির্ভর গোষ্ঠী থেকে ৭০ হাজার টাকার লোন তুলেছিলেন তিনি। গত বৃহস্পতিবার বিকালে স্বনির্ভর গোষ্ঠীর লোকেরা তাঁদের অফিসে ডেকে পাঠায়। স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন উপস্থিত হন সেখানে । জোর করে বিজন লোন নিয়েছেন বলে একটি কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগ স্ত্রীয়ের বিরুদ্ধে। রাতে স্ত্রীর সাথে হোয়াটসঅ্যাপে কথা হয় এবং তাঁকে ফিরে আসার কথা জানায় বিজন। আত্মহত্যা করার কথাও বলেন ভিডিও কলে।তারপরেই গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি। রায়দিঘি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...