Friday, June 26, 2026

গঙ্গাজলে ১৮ শতাংশ জিএসটি! মোদি সরকারকে তীব্র আক্রমণ কংগ্রেসের

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের স্বেচ্ছাচারি জিএসটি(GST) তালিকায় রেহাই নেই গঙ্গাজলেরও! পুজোয় ব্যবহৃত গঙ্গাজলের(Ganga Jal) ১৮ শতাংশ জিএসটি বসাচ্ছে কেন্দ্রের মোদি সরকার। এমন দাবি করে এবার কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল কংগ্রেস(Congress)। তাঁদের অভিযোগ, লুটপাটের চরম সীমায় পৌঁছে গিয়েছে কেন্দ্র সরকার (Central Government)। যদিও কেন্দ্রীয় সরকারের দাবি, গঙ্গাজল বা পুজোর কাজে ব্যবহৃত কোনও জিনিসের উপরেই জিএসটি বসানো হচ্ছে না।

কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় খবর ছড়ায়, পুজোয় ব্যবহৃত নানা জিনিসের উপরে ১৮ শতাংশ জিএসটি বসিয়েছে কেন্দ্র। সোশাল মিডিয়ার এই খবরের ভিত্তিতেই বৃহস্পতিবার কেন্দ্রকে একহাত নেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge)। এক্স প্ল্যাটফর্মে তিনি টুইট করেন, “জন্ম থেকে জীবনের শেষ পর্যন্ত সাধারণ ভারতীয়ের জীবনে গঙ্গার গুরুত্ব অপরিসীম। মোদিজী আপনি উত্তরাখণ্ডে রয়েছেন, কিন্তু আপনার সরকার পবিত্র গঙ্গাজলের উপরে ১৮ জিসটি বসিয়েছে। যারা নিজের বাড়িতে রাখার জন্য গঙ্গাজল কেনেন, তাঁদের কথা একবারও ভেবে দেখেননি।” তবে এই খবরকে ভুয়ো দাবি করে কেন্দ্রীয় শুল্ক বোর্ড জানায়, “২০১৭ সালে জিএসটি কাউন্সিলের বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে গঙ্গাজল ও অন্যান্য পুজোর সামগ্রীকে করের আওতাভুক্ত করা হবে না। ফলে কোনওদিনই এই সমস্ত জিনিসগুলোর উপরে কর বসানো হবে না।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...