Monday, April 13, 2026

প্রতীক্ষার অবসান, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে অন্তর্ভুক্ত করা হল ক্রিকেটকে

Date:

Share post:

সমস্ত জল্পনার অবসান। থুরি বলা ভালো প্রতীক্ষার অবসান। এবার অলিম্পিক্সে যুক্ত হতে চলেছে ক্রিকেট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেটকেও এবার অন্তর্ভুক্ত করা হল। যার ফলে বেসবল, ফুটবলের পাশাপাশি এবার ক্রিকেটও। তবে ক্রিকেট হবে টি-২০ ফর্ম‍্যাটে।

শেষবার ১৯০০ সালে অলিম্পিক্সে দেখা গিয়েছিল ক্রিকেট। তারপর পেরিয়ে গিয়েছে ১২৮ বছর। অলিম্পিক্সে ছিল না ক্রিকেট। তবে দীর্ঘ দিন ধরেই অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার কথা চলছিল। আবেদন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডও। আইসিসিও চেষ্টা চালাচ্ছিল। শেষমেশ প্রতিক্ষার অবসান। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সভাপতি থমাস বাকের নেতৃত্বে বৈঠকে অবশেষে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব মেনে নেওয়া হয়। এই নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির পক্ষ থেকে জানান হয় ক্রিকেটের সঙ্গেই বেসবল/ সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস ও স্কোয়াশের বিবেচনা করেছে আইওসি।

এদিকে অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্ত নিয়ে আইসিসি-র চেয়ারম্যান গ্রেগ বার্কলে বিবৃতি দিয়ে বলেছেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে, এলএ ২৮-এ ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য অলিম্পিক্স কমিটি প্রস্তাব দিয়েছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ল্যান্ডমার্ক যে প্রায় ১২৮ বছর প্রথমবার ক্রিকেট রাখা হচ্ছে।”

আরও পড়ুন:আগামিকালের ম‍্যাচে কড়া নিরাপত্তা, থাকছে বিশেষ ড্রোনের ব‍্যবস্থা

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...