Friday, April 3, 2026

সোনারপুরের সোনার দোকানে আ.গ্নেয়া.স্ত্র দেখিয়ে লু.ঠপাট, চা.ঞ্চল্য এলাকায়!

Date:

Share post:

সোনার দোকানে (Gold shop)ডাকাতির ঘটনা ফের একবার শিরোনামে। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর (Dacoity in Sonarpur) এলাকার বারেন্দ্রপাড়ায় একটি সোনার দোকানে গতকাল ভর সন্ধ্যায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় অটোচালকরা ধরতে গেলে বাইক আরোহী দুষ্কৃতীরা শূন্যে গুলি ছোড়েন বলে অভিযোগ। যদিও এই ঘটনায় কেউ গুলিবিদ্ধ হননি।

পুজোর মুখে রুদ্ধশ্বাস এই ডাকাতির ঘটনাকে কেন্দ্র এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত আটটা নাগাদ বাইকে করে চারজন দুষ্কৃতী গয়নার দোকানে প্রবেশ করে লকারের চাবি চায়। বাইরে তখন আরেকজন দুষ্কৃতী অপেক্ষা করছিলেন। দোকানের মালিক সজল পাড়ুই তা দিতে অসম্মত হওয়ায় বন্দুকের বাঁট দিয়ে এক কর্মচারীর মাথায় আঘাত করা হয়। তাঁর মাথা ফেটে গিয়েছে বলেও জানা যাচ্ছে। এছাড়া আরও কয়েকজন জখম হয়েছেন বলে খবর। দোকানের ভিতরে শূন্যে গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ। গয়না ছাড়াও দু’লক্ষ টাকার মতো নগদ নিয়ে যায় ওই দুষ্কৃতীরা। গোটা ঘটনার তদন্তে সোনারপুর থানার পুলিশ (Sonarpur Police Station)।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...