Friday, April 3, 2026

পাকিস্তানের বিরুদ্ধে কি করে এল সাফল্য, রহস্য ফাঁস করলেন কুলদীপ

Date:

Share post:

আজ আহমেদাবাদে হচ্ছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের ভারত-পাকিস্তান মহারণ। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৯১ রানেই শেষ হয়ে যায় বাবর আজমের দল। সৌজন্যে ভারতীয় বোলারদের দাপট। বিশেষ করে কুলদীপ যাদবের একটি ওভার বদলে যায় পাকিস্তানের ইনিংস। এক ওভারে নিলেন সাউদ শাকিল এবং ইফতিকার আহমেদকে। কুলদীপের এই ওভারেই ভর করে চালকের আসনে আসে ভারত। কি করে এল সাফল্য? রহস‍্য ফাঁস করলেন কুলদীপ নিজেই।

ম‍্যাচের ইনিংসের বিরতিতে কুলদীপ বলেন,” উইকেট বেশ ধীরগতির ছিল। আমরা লেংথের উপরো জোর দিয়েছিলাম। ওরা আমার বোলিংয়ের বিরুদ্ধে খুব বেশি আক্রমণাত্মক হয়নি। তাই আমি বলের গতি এবং বৈচিত্রের দিকে নজির দিয়েছিলাম। গত কয়েকটা ম্যাচেই ভাল বল করেছি। উইকেটের খুব বেশি বাইরে বল করার চেষ্টা করিনি। কারণ ফিল্ডিংয়ে অনেক বিধিনিষেধ রয়েছে। তবে পাকিস্তানও খুব বেশি শটের বৈচিত্র খেলার চেষ্টা করেনি। রিজওয়ান আমার বলে প্রচুর সুইপ শট খেলেছে এমনটা নয়। তাই আমি অপেক্ষা করছিলাম কখন ও একটা খারাপ শট খেলে।”

এদিকে একলাখের বেশি দর্শকের সামনে খেলা নিয়ে কুলদীপ বলেন,” অবিশ্বাস্য লাগছে। অসাধারণ পরিবেশ। পাকিস্তানের বিরুদ্ধে এত লোকের সামনে খেলা দারুণ ব্যাপার। শুনলাম ৯০ হাজার বা তারই বেশি লোক হয়েছে। আমি ঠিক জানি না। কিন্তু পরিবেশটা উপভোগ করেছি।”

আরও পড়ুন:ভারতীয় বোলারদের দাপট, ১৯১ রানে ইনিংস শেষ পাকিস্তানের

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...