Monday, April 13, 2026

ম.র্মান্তিক, উলুবেড়িয়ায় বাড়িতে আ.গুন লেগে মৃ.ত্যু ৩ জনের

Date:

Share post:

উলুবেড়িয়ায় বাড়িতে আগুন লেগে ৩ জনের মৃত্যু । ঘুমন্ত অবস্থায় মা-বাবা ও শিশুর মৃত্যু । অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১ প্রৌঢ়া।মর্মান্তিক এই ঘটনার সাক্ষী হাওড়ার উলুবেড়িয়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড। ওই বৃদ্ধা উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি। ঘটনাস্থলে উলুবেড়িয়া থানার পুলিশ, ও দমকল।

ভোররাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। উলুবেড়িয়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পারিজাত দক্ষিণপাড়ায় বাড়িতে ঘুমাচ্ছিলেন বাবা, মা ও শিশু। আগুন লেগে তাঁদের মৃত্যু হয়। পেশায় কাপড়ের কাটিং মিস্ত্রি ইয়াসিন মল্লিক, তাঁর স্ত্রী এবং ১০ মাসের সন্তান ঘরে ঘুমাচ্ছিলেন। সেখানেই ছিলেন ইয়াসিনের মা-ও। হঠাৎই রাত ৩টে নাগাদ ঘরে আগুন লাগে। ঘুমন্ত অবস্থাতেই চার জন অগ্নিদগ্ধ হন। ঘরেতেই মৃত্যু হয় ইয়াসিন মল্লিক, তাঁর স্ত্রী মহিমা বেগম এবং তাঁদের শিশুর। গুরুতর জখম হন বছর ৫৫-র নুরজাহান বেগম।
আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে উলুবেড়িয়া থানায় খবর দেন প্রতিবেশীরা। ছুটে আসে পুলিশ। দমকলের ইঞ্জিন এসে আগুন নেভায়। সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। একই পরিবারের তিনজনের এহেন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ এলাকা। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এর পেছনে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখবে পুলিশ।
মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কী কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...