Friday, April 3, 2026

জলসীমা ল.ঙ্ঘন: শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে ধৃ.ত ২৭ ভারতীয় মৎস্যজীবী, মুক্তির দাবিতে আন্দো.লন

Date:

Share post:

মুক্তি দিতে হবে ভারতীয় মৎস্যজীবীদের। এই দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন তামিলনাড়ুর (Tamil Nadu) রামেশ্বরমের মৎস্যজীবী সমিতির সদস্যরা। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে শ্রীলঙ্কার (Sri Lanka) নৌবাহিনী ২৭ জন ভারতীয় মৎস্যজীবীকে (Fisherman) গ্রেফতার করেছে। পাঁচটি নৌকো বাজেয়াপ্ত করা হয়েছে। মৎস্যজীবীদের মুক্তির বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

গত ১৪ অক্টোবর রামেশ্বরমের বাসিন্দা ৪০০ মৎস্যজীবী সমুদ্রে মাছ ধরতে যান। জাফনার ডেলফ্ট ও কাচ্চাটিভু দ্বীপপুঞ্জের কাছে মাছ ধরছিলেন তাঁরা। তখনই তাঁদের মধ্যে ২৭ জনকে গ্রেফতার করে শ্রীলঙ্কার (Sri Lanka) নৌবাহিনী। পাঁচটি নৌকোও বাজেয়াপ্ত করা হয়েছে।

রবিবারের এই ঘটনা প্রকাশ্যে আসতেই সতীর্থদের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে তামিলনাড়ুর রামেশ্বরমের মৎস্যজীবী সমিতি। ধর্মঘট করছেন তামিননাড়ুর কমপক্ষে ৭ হাজার মৎস্যজীবী। সতীর্থদের মুক্তির দাবিতে বুধবার প্রতিবাদ সভারও ডাক দিয়েছে মৎস্যজীবী সংগঠন। এই ধর্মঘট দীর্ঘদিন চললে তামিলনাড়ু-সহ বিভিন্ন রাজ্যে মাছের বাজারে চান পড়ার আশঙ্কা। কেন্দ্রের মৎস্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ধর্মঘট তুলে নিতে মৎস্যজীবীদের অনুরোধ করেছেন। ধৃত মৎস্যজীবীদের মুক্তির বিষয়ে আশ্বাস দিয়েছেন তিনি।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...