Wednesday, June 24, 2026

পণবন্দিদের নিঃশর্ত মুক্তি দিক হামাস, বার্তা রাষ্ট্রসংঘের

Date:

Share post:

ইজরায়েল(Israel) ও হামাসের(Hamas) মধ্যে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির মাঝে এবার হামাসকে বার্তা দিল রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের প্রধান অ্যান্টোনিও গুতারেস সোশ্যাল মিডিয়া প্ল্যার্টফর্ম এক্স-এ হামাসকে উদ্দেশ্য করে জানালেন, “কোনও শর্ত ছাড়া অবিলম্বে পণবন্দিদের মুক্তি দিক হামাস।”

মানবিক বার্তা দিয়ে এদিন সোশ্যাল মিডিয়া প্ল্যার্টফর্ম এক্স-এ রাষ্ট্রসংঘের প্রধান গুতারেস লেখেন, “আমরা এখন মধ্যপ্রাচ্যের ভয়াবহ বিপর্যয়ের মুখে রয়েছি। এই পরিস্থিতিতে আমার দুটি মানবিক আবেদন রয়েছে। কোনওরকম শর্ত ছাড়া পণবন্দিদের অবিলম্বে মুক্তি দিক হামাস।” পাশাপাশি তিনি আরও বলেন, “গাজার সাধারণ নাগরিকদের স্বার্থে অবিলম্বে প্রবেশাধিকার দিতে হবে যাতে তাঁদের মানবিক সাহায্য করা যায়। গাজায় জল ও বিদ্যুতের ঘাটতি গুরুতর আকার ধারন করেছে। এগুলির পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় সহায়তা অবিলম্বে সরবরাহ করা হোক।”

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে চলতে থাকা যুদ্ধে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে সেখানে গাজা ও ইজরায়েলে। ইজরায়েলের অন্তর ২০০ জনকে পণবন্দি করেছে হামাস। হামাসের বিরুদ্ধে পাল্টা হামলায় শক্তি দেখাতে শুরু করেছে ইজরায়েল। গত রবিবার প্রধানমন্ত্রী নেতানিয়াহু কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, “হামাস ভেবেছিল ইজরায়েল এই হামলায় ভেঙে পড়বে। ভুল ভেবেছিল আমরা হামসকে ধ্বংস করে ছাড়ব।”

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...