Wednesday, June 24, 2026

‘আফগানদের বিরুদ্ধে হার দরকার ছিল’ ম‍্যাচ হারের পর বললেন ইংল‍্যান্ড অধিনায়ক

Date:

Share post:

বিশ্বকাপে বিরাট অঘটন। রবিবার গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দেয় আফগানিস্তান। ইংরেজদের বিরুদ্ধে ৬৯ রানে জয় পায় আফগানরা। ২৮৪ রান করে আফগানিস্তান। ইংল্যান্ড শেষ ২১৫ রানে। ইংল‍্যান্ডের এই হারে অবাক গোটা বিশ্ব। যদিও এই হারে অবাক হননি ইংল‍্যান্ড অধিনায়ক জস ব‍াটলার। বাটলারের মতে এই হার দরকার ছিল ইংল‍্যান্ড শিবিরের।

ম‍্যাচ শেষে বাটলার বলেন,”হারতে কখনওই ভাল লাগে না। কিন্তু এই হারটা দরকার ছিল। এই ধাক্কাটা দরকার ছিল। আফগানিস্তানকে ধন্যবাদ ও শুভেচ্ছা। ওরা আমাদের থেকে ভাল খেলেছে। যোগ্য দল হিসাবে জিতেছে। এই হারের কোনও অজুহাত নেই। কেউ ভাল খেলতে পারিনি। না ব্যাটারেরা, না বোলারেরা। এই হারের জ্বালা অনুভব করতে চাই। যত জ্বলবে তত ভাল আমাদের জন্য। পরের ম্যাচগুলোতে তা হলে আর এই ভুলগুলো হবে না।”

ম‍্যাচ হারের কারণ হিসাবে আফগান বোলারদের পারফরম্যান্সকে তুলে ধরেন বাটলার। এই নিয়ে তিনি বলেন,”আমরা জানতাম পরের দিকে শিশির পড়বে। কিন্তু তার মধ্যে আফগান বোলারেরা যে ভাবে বল করল তা দেখার মতো। ওদের স্পিনারেরা বরাবরই ভাল। কিন্তু পেসারেরাও যে ভাবে বল করল তা দেখার মতো।”

আরও পড়ুন:প্রতীক্ষার অবসান, ১২৮ বছর পর অলিম্পিক্সে ক্রিকেট

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...