Tuesday, June 23, 2026

প্রতীক্ষার অবসান, ১২৮ বছর পর অলিম্পিক্সে ক্রিকেট

Date:

Share post:

অবশেষে প্রতীক্ষার অবসান। অলিম্পিক্সে এবার থেকে দেখা যাবে ক্রিকেট। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে হবে ক্রিকেট। এর ফলে ১২৮ বছর পর ফের দেখা যাবে অলিম্পিক্সে ক্রিকেট। গত শুক্রবার আম্তর্জাতিক অলিম্পিক্স কমিটি ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা প্রস্তাবে সম্মতি দিয়েছিল। আর সোমবার ভোটাভুটির মাধ্যমে তাতে সিলমোহর দেওয়া হল। ২০২৮ সালের অলিম্পিক্সে পুরুষ ও মহিলাদের ক্রিকেট খেলা হবে। ম‍্যাচ হবে টি-২০ ফর্ম‍্যাটে। তবে শুধু ক্রিকেট নয়, ক্রিকেট-সহ বেসবল/সফ্টবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোসে ও স্কোয়াশ, এই পাঁচটি খেলাকে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে অন্তর্ভুক্তির ব্যাপারে সিলমোহর দিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটির একজিকিউটিভ কমিটি।

এদিন আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সভাপতি থমাস বাক জানিয়েছেন, আইওসি কোনও দেশের সঙ্গে আলোচনা করবে না। তবে আইসিসির সঙ্গে আলোচনা করে ঠিক করবে কীভাবে ক্রিকেটকে আরও জনপ্রিয় করা যায়। অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্তির বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে আছে। কটা দল অংশ নেবে সেটা এখনও স্পষ্ট নয়।”

অলিম্পিক্সে এর আগে এক বারই ক্রিকেট আয়োজিত হয়েছে। সেটা হয়েছিল ১৯০০ সালে। অর্থাৎ, ১২৮ বছর পরে আবার ব্যাট-বলের খেলা দেখা যাবে বিশ্বের সব থেকে বড় প্রতিযোগিতায়। ১৯০০ সালে প্রথমে চারটি দেশ নাম দিয়েছিল।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...