Friday, April 3, 2026

আজ দেশের প্রথম সরকারি অ্যাপ ক্যাব পরিষেবার সূচনা করবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আজ দেশের প্রথম সরকারি অ্যাপ ক্যাব পরিষেবা চালু হতে চলেছে বাংলায়। নবান্ন সূত্রে খবর, বিকেল ৪টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করবেন। সরকারি এই অ্যাপ ক্যাব পরিষেবার নাম “যাত্রীসাথী”। গোটা দেশের মধ্যে এই প্রথম কোনও রাজ্য সরকার এমন ঐতিহাসিক পদক্ষেপ নিল।

বেসরকারি অ্যাপ ক্যাব পরিষেবাগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে উপভোক্তাদের। সার্জ চার্জের নামে অতিরিক্ত ভাড়া, অফিস টাইমে কিংবা বৃষ্টি হলেই ভাড়াবৃদ্ধির মতো ভুড়িভুড়ি অভিযোগ জমা পড়ছিল রাজ্য পরিবহন দফতরে। এছাড়াও যাত্রী নিরাপত্তা ও চালকদের সামাজিক নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছিল এই সব বেসরকারি অ্যাপ ক্যাবগুলির বিরুদ্ধে।

যাত্রী স্বাচ্ছন্দের প্রেক্ষিতে বিকল্প উদ্যোগের চিন্তাভাবনা শুরু করে রাজ্য সরকার। তথ্যপ্রযুক্তি দফতর এই অ্যাপটি তৈরি করেছে। মনে করা হচ্ছে, পরিষেবা চালুর পর বেসরকারি অ্যাপ ক্যাবগুলির থেকে ৩০ থেকে ৩৫ শতাংশ কম ভাড়ায় যাত্রীরা গন্তব্যে পৌঁছতে পারবেন। এর আগে কিছু হলুদ ট্যাক্সিতে এই অ্যাপটি ইনস্টল করে পরীক্ষামূলকভাবে পরিষেবাটি চালু করা হয়। কলকাতা পুলিশের তত্বাবধানে শহরের চারটি জায়গায় সফলভাবে ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে। আজ এই পরিষেবা পুরোপুরি চালু হলে সাধারণ যাত্রীরা খুবই উপকৃত হবেন।

 

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...