Sunday, June 28, 2026

গাজা দখলের চেষ্টা ‘বড় ভুল’! পাশে থাকার বার্তা দিতে দ্রুত ইজরায়েল সফর বাইডেনের  

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে ততই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। কবে এই সংঘাত থামবে তার উত্তর এখনও অধরা। এদিকে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এবার গাজা (Gaza) দখলের চেষ্টাকে ইজরায়েলের (Israel) ‘বড় ভুল’ বলে বিস্ফোরক দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। হামাস-ইজরায়েল যুদ্ধের আবহে এই প্রথম ইজরায়েলি পদক্ষেপের বিরোধিতা করল আমেরিকা। তবে হোয়াইট হাউসের তরফে সাফ জানানো হয়েছে, ইজরায়েলের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই সে দেশে যেতে পারেন বাইডেন। তবে সেই সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইজরায়েলের গাজায় হামলা চালানোর পরিকল্পনা প্রসঙ্গে বাইডেন বলেন, আমি মনে করি এটা একটা বড় ভুল। হামাস সমস্ত প্যালেস্টাইনির প্রতিনিধিত্ব করছে না। বাইডেনের আরও সংযোজন, আমার মতে সমস্ত প্যালেস্তিনীয়র প্রতিনিধিত্ব করছে না হামাস। তাই আমি এটাও মনে করি যে, ইজরায়েল যদি ফের গাজাকে দখল করার চেষ্টা করে, তবে সেটা বড় ভুল কাজ হবে। উল্লেখ্য রবিবার দুপুরেই ইজরায়েলি সেনার বেঁধে দেওয়া তিন ঘণ্টার সময়সীমা শেষ হয়েছে। ইজরায়েলি সেনার তরফে জানানো হয়, গাজায় স্থলপথ ধরে ‘অপারেশন’ শুরু করতে প্রশাসনের সম্মতির অপেক্ষায় প্রহর গুনছে তারা। উল্লেখ্য, রবিবার গাজা ভূখণ্ডের তুলনামূলক নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য সেখানকার বাসিন্দাদের অনুরোধ জানায় ইজরায়েলের সেনা। পালিয়ে যাওয়ার জন্য বেঁধে দেওয়া হয় সময়সীমা। রবিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ সেই সীমা শেষ হয়েছে। এই সময়সীমা পেরোনোর পরেই তারা গাজ়া ভূখণ্ডে সর্বাত্মক হামলা চালাতে চলেছে বলে জানিয়েছিল ইজরায়েলি সেনা। তাই এর পরের পরিণতি কী হতে পারে তা নিয়ে চরম আশঙ্কা বিভিন্ন মহলে।

তবে বাইডেনের এমন মন্তব্যের পর ইজরায়েল গাজায় আদৌ ‘অপারেশন’ শুরু করবে কি না, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, বাইডেন প্রশাসনের এক শীর্ষ আধিকারিক একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, অল্প কয়েক দিনের মধ্যেই ইজরায়েলকে সংহতির বার্তা দিতে সে দেশে যাবেন বাইডেন।

 

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...