Monday, April 13, 2026

কার্নিভালের দিন দেখা হবে সবার সঙ্গে, পুজোর ভার্চুয়াল উদ্বোধনে বললেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মহালয়ার আগেই দুর্গাপুজোর উদ্বোধন হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে।সোমবারও কলকাতার আরও কয়েকটি পুজোর ভার্চুয়াল সূচনা করলেন তিনি। সকলকেই জানালেন, এ বছর পায়ের ব্যথার জন্য তিনি সশরীরে কোথাও যেতে পারছেন না। তবে আশ্বাস দিলেন, ২৭ অক্টোবর পুজো কার্নিভালের দিন দেখা হবে সবার সঙ্গে অর্থাৎ তার আগে পর্যন্ত তিনি যে ঘরেই থাকবেন, তাও স্পষ্ট হয়ে গেল ।

সোমবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ কালচারাল-এর পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী বলেন, আমি সবাইকে খুব মিস করছি। বালিগঞ্জ কালচারাল একটি ট্র্যাডিশনাল পুজো। তবে, আপনাদের সঙ্গে কিন্তু দেখা হবে। পুজো কার্নিভালে। ২৭ তারিখ পুজোর কার্নিভালে যাব। আজ যে নৃত্যনাট্যটা দেখলাম না, সেটা ২৭ তারিখ দেখব। আমার পা-এর জন্য এবার কার্নিভালের মঞ্চ নিচু করে বানানো হচ্ছে।

এদিন দক্ষিণ কলকাতার আর এক জনপ্রিয় পুজো হিন্দুস্তান পার্ক-এর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা বিভেদ চাই না।পজিটিভ ভাইব্রেশন-এর মধ্য দিয়ে আমরা পুজো করি। এবছর ‘ইউনেস্কো’-র অনেক প্রতিনিধি আসবেন পুজোয়। চা দেবেন মাটির ভারে।

ইতিমধ্যেই ২২ জেলার মোট ৮৩৬টি পুজো উদ্বোধন করেছেন তিনি। উদ্বোধন করেছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর। এছাড়াও আহিরীটোলা সার্বজনীন, টালা প্রত্যয়, এন্টালি মাতৃভূমি, হাতিবাগান সার্বজনীন পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। রবিবার কালীঘাটের বাড়িতে বসে দক্ষিণ কলকাতার ১৭টি পুজোর উদ্বোধন করেন তিনি। সোমবারও একাধিক পুজোর উদ্বোধন করেন তিনি।

Related articles

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...