Saturday, April 4, 2026

পথ চলা শুরু দেশের প্রথম সরকারি অ্যাপ ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’

Date:

Share post:

যাত্রীদের সুবিধার জন্য হাওড়া স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে চালু হল ‘যাত্রী সাথী’ অ্যাপ ক্যাব পরিষেবা।সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি থেকে ভার্চুয়ালি এই পরিষেবার উদ্বোধন করেন। নতুন এই অ্যাপের নাম ‘যাত্রী সাথী’। রাজ্য সরকারের পরিবহণ ও তথ্যপ্রযুক্তি দফতর যৌথ উদ্যোগে এই অ্যাপ তৈরি করেছে। এদিন হাওড়া, শিয়ালদহ,কলকাতা, সাঁতরাগাছি স্টেশন ও কলকাতা বিমানবন্দর থেকে এই পরিষেবা চালু হল। আগে হাওড়া স্টেশনে প্রিপেইড ট্যাক্সি পরিষেবা চালু ছিল। প্রিপেইড বুথে যাত্রীরা আগাম ট্যাক্সি বুকিং করে গন্তব্যস্থলে পৌঁছতেন। কিন্তু বর্তমানে উন্নত প্রযুক্তির সাহায্য যাত্রী পরিষেবার মান বাড়ানোর চেষ্টা করছে পরিবহণ দফতর। এই পরিষেবা অনুযায়ী যাত্রীদের নিজেদের স্মার্টফোনে ‘যাত্রী সাথী’ অ্যাপ ডাউনলোড করতে হবে।

এদিন হাওড়া স্টেশনে একটি অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, জেলাশাসক, বিধায়ক মদন মিত্র ও গৌতম চৌধুরীর উপস্থিতিতে এই পরিষেবা চালু হয়। তাঁরা সবুজ পতাকা নেড়ে এই পরিষেবা শুরু করেন। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, গত তিন মাস ধরে এই পরিষেবা পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। আজ থেকে সরকারিভাবে এই পরিষেবা চালু হল।এটিই দেশের মধ্যে সরকার পরিচালিত প্রথম ট্যাক্সি পরিষেবা প্রথম বলে দাবি করেন পরিবহণমন্ত্রী।

পরিবহণ মন্ত্রী আরও বলেন, ‘এর মাধ্যমে যাত্রী এবং চালক দু’পক্ষেরই লাভ হবে। এতে যাত্রী ভাড়া কমার পাশাপাশি তাঁদের হয়রানি কমবে। আরও বেশি পরিমাণ ট্যাক্সিকে এই পরিষেবার আওতায় আনা হবে। যদি কারও কোনও অভিযোগ থাকে তবে, পরিবহণ দফতরের গ্রিভান্স সেলে অভিযোগ জানাতে পারবেন।’ এই পরিষেবা চালু হওয়ার পর কোনও খামতি থাকলে, সেটাকে পূরণ করার চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...