Wednesday, June 24, 2026

ইজরায়েলের যু.দ্ধে মর্মান্তিক পরিণতি দুই ভারতীয় বংশোদ্ভূত তরুণীর! জেনে নিন তাঁদের পরিচয়

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে ততই কঠিন হচ্ছে পরিস্থিতি। দিন এগিয়ে চললেও একইভাবে চলছে আক্রমণ, পাল্টা আক্রমণের পালা। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এবার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল। জানা গিয়েছে, ইজরায়েলের(Israel) যুদ্ধে মৃত্যু হয়েছে দু’জন ভারতীয় বংশোদ্ভূত (Indian Origin) মহিলার (Women)। রবিবার এমন তথ্য সামনে এসেছে। গত ৭ অক্টোবর অর্থাৎ যে দিন প্রথম ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস, সেদিনই দু’জনের মৃত্যু হয়।

নিহত দুই ভারতীয় বংশোদ্ভূত তরুণীর মধ্যে এক জনের বয়স ২২ বছর। তিনি ইজরায়েলের সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। ইজরায়েলের অ্যাশডোড নিবাসী তরুণীর পরিবার ভারতীয়। অপর তরুণীর নাম কিম ডোকরাকর। জন্মসূত্রে মরাঠি এই তরুণী ইজরায়েলের সীমান্তরক্ষী পুলিশ বাহিনীর একজন উচ্চপদস্থ আধিকারিক ছিলেন। তবে চলতি যুদ্ধে দু’জনেই প্রাণ হারিয়েছেন বলে ইজরায়েলের সেনা সূত্রে খবর।

ইজরায়েল বনাম হামাসের যুদ্ধে গত ৯ দিনে প্রাণ হারিয়েছেন ইজরায়েলের ২৮৬ জন সেনা। নিহত হয়েছেন ৫১ জন পুলিশ অফিসারও। এর পাশাপাশি অনেককে অপহরণ করেও নিয়ে গিয়েছে হামাস বাহিনী। সূত্রের খবর, এই দুই ভারতীয় তরুণী অফিসার ছাড়াও আরও একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলার মৃত্যু হয়েছে যুদ্ধে। তবে সেই মহিলার নাম বা পরিচয় এখনও জানা যায়নি। উল্লেখ্য, ইজরায়েল বনাম হামাসের যুদ্ধে প্রতিদিন লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ন’দিনে শুধু গাজ়ায় মৃত্যু হয়েছে অন্তত ২৬০০ জনের। জখম সাড়ে সাত হাজারেরও বেশি।

 

 

 

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...