Monday, April 6, 2026

আইসিসির কাছে আয়োজক ভারতের বিরুদ্ধে অভিযোগ জানাল পিসিবি : সূত্র

Date:

Share post:

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছে আয়োজক ভারতের বিরুদ্ধে অভিযোগ জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, অভিযোগের মূল কারণ গত ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম‍্যাচের সময় নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পরিবেশ।

গত ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হয়েছিল চলতি বিশ্বকাপের হাইভোল্টেজ ম‍্যাচ। সেই ম‍্যাচে উপস্থিত ছিলেন পিসিবি প্রধান জাকা আশরফ। দলের পারফরম্যান্সে অত্যন্ত হতাশ তিনি। তবু প্রতিযোগিতার মাঝে বাবরদের মনোবল ঠিক রাখতে রোহিত শর্মাদের বিরুদ্ধে হারকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না তিনি। তবে ম‍্যাচের কয়েকটি ব্যাপারে আইসিসির দ্বারস্থ হলেন পিসিবি প্রধান। সোমবার দেশে ফিরে ভারত সফরের অভিজ্ঞতা নিয়ে পিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক করেন আশরফ।

এই নিয়ে পিসিবির এক কর্তা বলেন,”একাধিক ব্যাপারে অসন্তুষ্ট পিসিবি চেয়ারম্যান। ভারতের বিরুদ্ধে ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন তিনি। বেশ কিছু বিষয় তাঁর চোখে পড়েছে। সব মিলিয়ে তিনি বেশ অসন্তুষ্ট। তাঁর সঙ্গে ভারতের ক্রিকেট কর্তাদের ব্যবহারও যথাযছ ছিল না।”

পিসিবির অভিযোগ, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দর্শকদের আচরণ গ্রহণযোগ্য ছিল না। পাকিস্তানের ক্রিকেটারদের নানা ভাবে বিদ্রুপ করা হয়েছে। বাবরের জন্য অস্বস্তিকর পরিবেশ তৈরি করা হয়েছিল। টসের সময়ও পাক অধিনায়ককে বিদ্রুপ করে আহমেদাবাদের গ্যালারি। এমনটাই অভিযোগ আনা হয় পিসিবির পক্ষ থেক‍ে।

আরও পড়ুন:ইংল‍্যান্ডের বিরুদ্ধে দুরন্ত খেলা আফগান ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি, কিন্তু কেন?

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...