Wednesday, March 11, 2026

সমলি.ঙ্গ বিবাহ নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা সুপ্রিম কোর্টের!

Date:

Share post:

দুজন মানুষের একে অন্যের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। কিন্তু সমাজ বলছে সেই সম্পর্কের আইনি স্বীকৃতি না থাকলে তা বৈধ হয় না। বিপরীত লিঙ্গের ক্ষেত্রে কোন সমস্যা নেই কিন্তু সম লিঙ্গের বিয়েতে (Same sex marriage) কি আদৌ আইনি স্বীকৃতি মেলা সম্ভব? এই একটা প্রশ্নের উত্তর খুঁজতে তোলপাড় হয়েছে গোটা দেশ। মামলা উঠেছে দেশের শীর্ষ আদালতে। অবশেষে আজ রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সমকামী সম্পর্ককে আগেই বৈধতা দিয়েছে দেশের শীর্ষ আদালত, তবে সমলিঙ্গের বিয়েকে বৈধতা দিল না সুপ্রিম কোর্ট।

২০১৮ সালের ৬ সেপ্টেম্বর সমকামী সম্পর্ককে বৈধ বলে রায় ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। তারপর, চলতি বছরের মে মাস থেকে সমলিঙ্গের বিয়ে নিয়ে চলছে শুনানি। আজ রায়দান হল। প্রধান বিচারপতি ডি. ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত ৫ বিচারপতির বেঞ্চে এর শুনানি হয়। ৫ বিচারপতির মধ্যে ছিলেন বিচারপতি এস.কে কাউল, বিচারপতি এস. আর ভাট বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি পি.এস নরসিমহা। প্রধান বিচারপতি শুনানিতে বলেন “বিশেষ বিবাহ আইনে বদল আনতে হলে সেটা সংসদ করতে পারবে। আদালতে কোনও ধারা যুক্ত করলে তা হস্তক্ষেপ করা হবে।” অর্থাৎ সহবাসে সম্মত হলেও সম লিঙ্গের বিয়ের ক্ষেত্রে কেন্দ্রের হাতেই সিদ্ধান্ত ছাড়ল সুপ্রিম আদালত। প্রধান বিচারপতি এদিন মামলার রায়দানে বলেন, বিশেষ বিবাহ আইনে পরিবর্তন করা উচিত কিনা সেটি সংসদের ভেবে দেখা উচিত। যেকোনও সমাজ বা দেশের কোনও ব্যক্তির জীবনসঙ্গী বেছে নেওয়ার মধ্যে সেই ব্যক্তি জীবনের দিশা খুঁজে পান। এটা সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু আইনে কোথাও সমলিঙ্গের বিয়ের বৈধতার কথা বলা নেই। সে ক্ষেত্রে সংসদের অধিবেশনেই আইন পরিবর্তন করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

spot_img

Related articles

ব্যর্থ ভারতের কূটনীতি: হরমুজ দিয়ে তেল আনবে বাংলাদেশ

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিগত কয়েকদিন ধরে চরম জ্বালানি সংকটে বাংলাদেশ। তবে দক্ষ কূটনৈতিক দৌত্যে দেশের জন্য জ্বালানি...

গ্যাস সংকটের জের, রেলে বিকল্প পদ্ধতিতে রান্নার পরামর্শ IRCTC-র 

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার ভারতীয় রেলের (Indian Railway) পাতে। একদিকে গ্যাসের দাম বৃদ্ধি ও পরিষেবা ব্যর্থতার জেরে সমস্যায়...

গ্যাসের সঙ্কট মোকাবিলায় বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী, দাম বৃদ্ধির প্রতিবাদে সোমে কলকাতায় মহামিছিল

পরিকল্পনা ছাড়া, আলোচনা ছাড়া আচমকা গ্যাসের (LPG) দাম বৃদ্ধি করেছে কেন্দ্র (Centre)। একই সঙ্গে গ্যাস বুকিং-এর সময়সীমাও বাড়ানো...

গ্যাসের দামবৃদ্ধির জেরে হু হু করে বাড়ছে অটোর ভাড়া, নাজেহাল যাত্রীরা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ ভারতের গ্যাসের সরবরাহে। আর তার জেরে কলকাতায় সিএনজি-র জোগান কমছে (CNG Price Increase)। এর...