Saturday, April 4, 2026

ফের খারিজ জামিনের আবেদন! সুপ্রিম নির্দেশে এবছরের পুজো জেলেই কাটবে অনুব্রতর

Date:

Share post:

খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না অনুব্রত মণ্ডলের। দুর্গা পুজোতেও (Durga Pujo) মিলল না রেহাই। দিল্লি হাই কোর্টের (Delhi High Court) পর এবার সুপ্রিম কোর্টেও (Supreme Court of India) স্বস্তি পেলেন না বীরভূমের কেষ্ট। চলতি পুজোটাও জেলেই কাটাতে হবে অনুব্রতকে (Anubrata Mondal)। এদিন দেশের শীর্ষ আদালতে ‘প্রভাবশালী তত্ত্ব’ তুলে ধরে অনুব্রতর জামিনের বিরোধিতা করে সিবিআই (CBI)। আর তারপরই কেষ্টর জামিনের আবেদন নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট।

দীর্ঘদিন ধরেই একাধিক আদালতে জামিনের চেষ্টা চালালেও লাভের লাভ হচ্ছে না অনুব্রতর। সম্প্রতি সুপ্রিম কোর্টেও আবেদন করেন তিনি। বুধবার সেই মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবী এস ভি রাজু অনুব্রতর জামিনের বিরোধিতা করেন। তাঁর যুক্তি, অনুব্রত প্রভাবশালী। আর তিনি জেল থেকে বাইরে বেরোলে যা ইচ্ছে তাই করতে পারেন। পাশাপাশি অনুব্রত বিচারপতিদেরও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ তোলেন সিবিআই-র আইনজীবী।” এরপরই আদালত সাফ জানায়, তদন্ত অনন্তকাল ধরে চলতে পারে না। চার সপ্তাহ বাদে বিষয়টা খতিয়ে দেখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এদিন শুনানি শেষে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বেলা এম ত্রিবেদী সিবিআইকে পাল্টা হলফনামা দাখিলের নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানি হবে চার সপ্তাহ পরে। ততদিন পর্যন্ত তিহার জেলেই থাকতে হবে অনুব্রতকে অর্থাৎ এবারের পুজোতে জেলেই থাকবেন তিনি। গত বছরের অগাস্ট মাসে অনুব্রতকে গরুপাচার মামলায় গ্রেফতার করে সিবিআই।

 

 

 

 

 

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...