Saturday, March 28, 2026

বাকিবুরের শ্যালক ও স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার লেনদেন, দাবি ইডির

Date:

Share post:

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া বাকিবুর রহমানের তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে খবর, বাকিবুরের শ্যালক ও স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। শ্যালক অভিষেক বিশ্বাস ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের জানিয়েছেন যে, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন করেছিলেন বাকিবুর।

ইডি সূত্রে আরও জানা গিয়েছে, বাকিবুরের কৈখালির ফ্ল্যাট থেকে ১০০-র বেশি সরকারি দফতরের স্ট্যাম্প পাওয়া গিয়েছে। খাদ্য সরবরাহ সংক্রান্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ১০৯টি স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে তাঁর ফ্ল্যাট থেকে। সাড়ে ৫৩ ঘণ্টা তল্লাশির পর গত শুক্রবার বাকিবুরকে সঙ্গে নিয়ে তাঁর ফ্ল্যাট থেকে বেরোয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার পর আরও ১১ ঘণ্টা জেরার পর শনিবার সকালে তাঁকে গ্রেফতার করে ইডি।
রাইস মিলের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ উঠেছে। এই তথ্য সামনে আসার পরই তদন্তে নামে ইডি। বাকিবুর রহমানের সব রাইস মিলে হানা দেয় ইডি। বুধাবর বাকিবুর রহমানের আত্মীয় অভিষেক বিশ্বাসের বাগুইতি-আর বাড়িতে-ও হানা দিয়েছে ইডি। গত দুদিন ধরে কৈখালিতে বাকিবুরের আবাসনে তল্লাশি চালায় ইডি। আজ শুক্রবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। কৈখালি থেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় বাকিবুরকে। সিজিও যাওয়ার সময় বাকিবুর বলেন, আমি কোন দুর্নীতি করিনি। আমি একজন ব্যবসায়ী।

সূত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতির তদন্তের সঙ্গে আরও রেশন দুর্নীতির যোগ রয়েছে বলে মনে করছে তদন্তকারীরা। রেশনবণ্টনে দুর্নীতি হয়েছে বলে উঠছে অভিযোগ। শুক্রবার সকালে বাকিবুরকে আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায়। সিজিওতে ফের জিজ্ঞাসাবাদের করা হতে পারে তাঁকে। তাঁর বাড়ি থেকে প্রচুর নথিও বাজেয়াপ্ত করা হয়েছে।

Related articles

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...

বাঙালি-বিদ্বেষে সমর্থকদের মার: জামসেদপুরে এবার মোহন-সমর্থকদের বিশেষ ব্যবস্থা

এক বছর আগে সেই মোহনবাগানের খেলা জামসেদপুরের মাঠে। মাঠের উত্তাপ যখন পৌঁছে গিয়েছিল গ্যালারিতে, তখন তার শিকার হয়েছিলেন...

লাভপুরে সভা সেরে সতীপীঠে অভিষেক, ফুল্লরা মন্দিরে পুজোতে ভক্তদের ঢল

বীরভূমের লাভপুরে নির্বাচনী জনসভা শেষ করেই সরাসরি সতীপীঠে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...