Friday, April 3, 2026

কেন প্যালেস্তাইনের পাশে? ইজরাইল থেকে মোদি সরকারকে একতিরে বিঁধে জানালেন কারাত

Date:

Share post:

ইজরাইল নয়, সিপিআইএমের (CPIM) সমর্থন প‌্যালেস্টাইনের পক্ষে। এই নিয়ে যখন বিরোধীরা প্রবল সমালোচনা করছে, তখন কলকাতায় দলের প্রতিষ্ঠা দিবসে এসে এর ব্যাখ্যা দিলেন সিপিআইএমের পলিটব্যুরোর সদস‌্য প্রকাশ কারাত (Prakash Karat)। একই সঙ্গে ইজরাইলের সঙ্গে একতিরে কেন্দ্রের মোদি সরকারকে তুলোধনা করেন সিপিএমের পলিটব্যুরোর সদস‌্য। তাঁর অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকারের নীতির বিরোধিতা করলেই সন্ত্রাসবাদী তকমা দেওয়া হচ্ছে। বাদ যাচ্ছেন না বিরোধী দলের নেতা থেকে সাংবাদিক- কেউই।

মঙ্গলবার, সিপিএমের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ‘কমিউনিস্ট ম্যানিফেস্টোর ১৭৫ বছর ও বর্তমান সময়’- শীর্ষক আলোচনা সভা ছিল প্রমোদ দাশগুপ্ত ভবনে। সেই আলোচনা সভায় যোগ দেন কারাত। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammad Selim), কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার। সভাপতিত্ব করেন বামফ্রন্ট চেয়ারম‌্যান বিমান বসু (Biman Basu)। সেখানে মোদি সরকারে নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “প‌্যালেস্টাইনের জনগণের মুক্তির দাবি মোদির বিরুদ্ধে লড়াই থেকে বিচ্ছিন্ন নয়।“ তাঁদের জঙ্গি বললেও তাঁরা পালেস্টাইনের পক্ষেই থারবেন বলে জানান কারাত। তবে, জঙ্গি সংগঠন হামলার তাঁর দল বিরোধী, তার নিন্দা করছে বলে দাবি পলিটব্যুরোর সদস‌্য। ইজরায়েলের পাশাপাশি নরেন্দ্র মোদির বিরোধিতাতেও প্রচার করবে বলে জানান কারাত।

আরও পড়ুন: পুজোয় খোলা থাকছে নন্দন ! খুশি সিনে প্রেমী থেকে নির্মাতা

দেশের মোদি সরকারের স্বৈরাচারি মনোভাবে থেকে ইজরায়েলের দখলদারি আলাদা নয় বলে মত কারাতের। সেই কারণে প‌্যালেস্টাইনের মুক্তির দাবিতে লড়াইয়ে পাশে আছে সিপিএম। কারাতের অভিযোগ, একতরফাভাবে ইজরায়েলকে সমর্থন করছে মোদি সরকার। কারণ, আমেরিকার সরাসরি মদতেই দখলদারি চালাচ্ছে ইজরাইল। মোদির নেতৃত্বে বিজেপি সরকারও দেশের গণতন্ত্রিক অধিকার, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করতে চাইছে- অভিযোগ কারাতের।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...