Friday, June 12, 2026

একাধিক অঙ্গ বিকল! পুজোর মুখে ডে.ঙ্গি আ.ক্রান্ত হয়ে মৃ.ত্যু একরত্তির

Date:

Share post:

পুজোর (Durga Pujo) মুখে ডেঙ্গির প্রকোপ কিছুটা কমলেও এবার ডেঙ্গিতে (Dengue) আক্রান্ত হয়ে এক সদ্যোজাত শিশুর (New Born Baby) মৃত্যুর খবর মিলল। আড়াই মাসের একরত্তি কলকাতা পুরসভার ৫৯ নম্বর ওয়ার্ডের তিলজলা রোডের দারাপাড়া বস্তির বাসিন্দা ছিল। ১৪ অক্টোবর তার মৃত্যু হলেও, মঙ্গলবার খবরটি প্রকাশ্যে আসে। এদিকে ডেথ সার্টিফিকেটে (Death Certificate) শিশুটির বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়ার কথা উল্লেখ রয়েছে। যদিও কলকাতা পুরসভার (KMC) স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, ওই শিশুটি জন্ম থেকে অনেক রোগে আক্রান্ত ছিল। আর সেকারণেই আচমকা মৃত্যু হয়েছে শিশুর।

হাসপাতাল সূত্রে খবর, শিশুটিকে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তী সময়ে তার শরীরে সাইটোকাইন ঝড় তৈরি হয়। আর তাতেই নেমে আসে বড়সড় দুর্ঘটনা। সূত্রের খবর, বেশ কয়েক দিন ধরে জ্বর থাকায় ২৯ সেপ্টেম্বর ওই শিশুটিকে পার্ক সার্কাসের ইনস্টিটিউট অব চাইল্ড হেলথে ভর্তি করা হয়েছিল। পরের দিনই তার ডেঙ্গি রিপোর্ট  পজিটিভ আসে। পরে ক্রমশ অবস্থার অবনতি হতে থাকায় তাকে পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হলেও বিশেষ কিছু লাভ হয়নি। বেশ কয়েক দিন চিকিৎসাধীন থাকার পরে চলতি মাসের ১৪ তারিখে তার মৃত্যু হয় শিশুটির।

 

 

 

 

 

Related articles

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে...

ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিআইডি টিম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে...

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

সরকারি দফতরের (Govt. Department) পর এবার সরকারিকর্মীদের বাড়ির অন্দরে ঢুকে পড়লো স্মার্ট মিটার (Smart Meter)। গত ৩ জুন...

কল্যাণকে সমর্থন: মমতার হস্তক্ষেপে ঠিক হবে সব, আশাবাদী কীর্তি

এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) পাশে দাঁড়ালেন দলেরই সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। অভিষেককে (Abhisekh Banerjee)...