Wednesday, April 8, 2026

নিজ্জর হ.ত্যাকাণ্ডে কানাডার পাশে দাঁড়াল অস্ট্রেলিয়া

Date:

Share post:

খালিস্তানি জঙ্গি নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে কানাডা সরকারের পাশে দাঁড়ালো অস্ট্রেলিয়া। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগ ছিল ভারত সরকারের এজেন্ট নিজ্জর খুনে দায়ী। তাঁর অভিযোগের একমাস পর অস্ট্রেলিয়ার গোয়েন্দা প্রধান বলেছেন, কানাডার দাবির বিরোধিতা করার কোনও কারণ নেই।

ক্যালিফোর্নিয়ায় অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের পরিচালক মাইক বার্গেস স্পষ্ট ভাবে জানান, খালিস্তানি নেতা হত্যা কাণ্ডে ভারতের বিরুদ্ধে যে অভিযোগ কানাডা এনেছে তার বিরোধিতা করার কোনও কারণ নেই। পাশাপাশি অস্ট্রেলিয়া ভারতীয় এজেন্টদের জন্য পরবর্তী লক্ষ্য হতে পারে কিনা জানতে চাওয়া হলে, বার্গেস বলেন, “এটা এখানে ঘটবে কি না, আমি প্রকাশ্যে এমনটা অনুমান করব না। আমি মনে করি না এটা সঠিক। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, যদি আমরা দেখতে পাই যে অন্য দেশের সরকার আমাদের দেশে হস্তক্ষেপ করছে, বা আমাদের দেশে হস্তক্ষেপ করার পরিকল্পনা করছে, আমরা তাদের কঠোরভাবে মোকাবিলা করব।”

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...