Wednesday, June 24, 2026

ইজরায়েলের কাছে হা.মলা থামানোর আর্জি হা.মাসের!

Date:

Share post:

এক সপ্তাহের বেশি অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও অব্যাহত ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ (Israel Palestine War)। ক্রমাগত আগ্রাসন বাড়াচ্ছে ইজরায়েলের সেনা(Israel Army)। মঙ্গলবার গাজ়ার আল আহলি হাসপাতালে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। গত দশ দিনের যুদ্ধে গাজ়ায় (Gaza) নিহতের সংখ্যা ৩৭৪৮ ছাড়িয়েছে,জখম প্রায় ১২,০৬৫ । এবার শর্তসাপেক্ষে বন্দি মুক্তির কথা বলে ইজরায়েলের কাছে হামলা থামানোর আর্জি জানাল প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস (Hamas)।

আগ্নেয়াস্ত্র বোঝেনা অনুভূতির কথা, যুদ্ধের নির্মম ক্ষেপণাস্ত্র শিশু বয়স্কদের মধ্যে কোনও ফারাক করে না। দশ দিন ধরে ইজরায়েল প্যালেস্টাইন যুদ্ধে লাফিয়ে লাফিয়ে বেড়েছে মৃতের সংখ্যা। ‘আলোর সন্তানদের সঙ্গে অন্ধকারের সন্তানদের লড়াই। মানবাধিকার বনাম জঙ্গলের আইনের লড়াই’ —গত কাল এমনই এক টুইট করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই পোস্ট করার এক ঘণ্টার মধ্যেই শক্তিশালী ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে আল আহলি হাসপাতালে। ঘটনা নিন্দায় সরব সকলেই। এরপরই ‘গাজ়ায় একটি হাসপাতালের ভিতরে হামাসের সন্ত্রাস-ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজরায়েলি বায়ু সেনা’ বলে একটি পোস্ট লিখেও তা ডিলিট করে দেয়া হয়। এই আক্রমণের জন্য ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক হামাসকেই দায়ী করে। বাইডেন সমর্থন করেন ইজরাইলের প্রধানমন্ত্রীকে।যদিও রাষ্ট্রপুঞ্জে প্যালেস্টাইনের দূত রিয়াদ মনসুর ক্ষোভ উগরে দেন। সোশ্যাল মিডিয়ায় এমনও শোনা যাচ্ছে, হামলার আগে ওই হাসপাতালে হুমকি ফোন এসেছিল। অনেকেই প্রশ্ন তুলেছেন, হামাসের কাছে কি সত্যিই এত শক্তিশালী অস্ত্র রয়েছে, যা এক নিমেষে গুঁড়িয়ে দিতে পারে একটা গোটা হাসপাতাল? গাজ়ার হাসপাতালে হামলার নিন্দা করলেও পশ্চিমি দেশগুলোর কারও মুখে ইজরায়েলের নাম নেই।এই হামলার পরেই ‘সমঝোতার’ বার্তা দিয়েছে হামাস।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...