Friday, June 26, 2026

আজ ইজরায়েল যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক!

Date:

Share post:

দশ দিন কেটে গেল, কিন্তু এখনও ইজরায়েল বনাম হামাস (Israel V/S Hamas) যুদ্ধের থামার কোন লক্ষণ নেই। ইতিমধ্যেই ইজরায়েল সফরে গিয়ে হামাসের আক্রমণের তীব্র নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak) ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। জো বাইডেনের (Joe Biden) ইজরায়েল সফরের পরের দিনই সে দেশে পৌঁছচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। হামাস-ইজরায়েল চলতি সংঘাতে সমাধানসূত্র খুঁজতেই এই তৎপরতা বলেই মনে করছে কূটনৈতিক মহল।

ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী এই সফরে বৈঠক করতে পারেন ইজরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হেরজ়গের সঙ্গেও। আজ বৃহস্পতিবারই তিনি পৌঁছবেন বলে খবর। গত ৭ অক্টোবর ইজরায়েলে প্যালেস্তিনীয় সশস্ত্র সংগঠন হামাস হামলার তীব্র নিন্দা করেছিলেন সুনক। গত মঙ্গলবার গাজ়ার একটি হাসপাতাল রকেট হামলায় ধ্বংস হওয়ার পরও নিজের প্রতিক্রিয়া দেন সুনক। চলতি সংঘাতে এখনও পর্যন্ত সাত জন ব্রিটিশ নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ব্রিটেনের তরফে জানানো হয়েছে যে গাজার যুদ্ধবিধ্বস্ত এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছে দিতে চায় তারা। আমেরিকার তরফেও ত্রান সামগ্রী পাঠানোর কাজ শুরু হয়েছে।

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...