Friday, June 26, 2026

পঞ্চমীর সন্ধেয় ছন্দপতন! আচমকাই বন্ধ হয়ে গেল শ্রীভূমির লাইট শো, হ.তাশ দর্শনার্থীরা

Date:

Share post:

পঞ্চমীতেও শহরে জনজোয়ার। লেকটাউন থেকে নিউ আলিপুর যেদিকেই চোখ যায় শুধুই কালো মাথার সারি। যার জেরে রাস্তায় তৈরি হয়েছে তীব্র যানজট। আর পঞ্চমীর সন্ধেয় আচমকাই বন্ধ হয়ে গেল শ্রীভূমির (Sreebhumi Sporting Club) ‘ডিজনিল্যান্ডে’র (Disneyland) লাইট শো (Light Show)। যা দেখতে এত মানুষের ঢল, সেটাই বন্ধ করে দেওয়া হয় বলে খবর। মণ্ডপে গিয়ে লাইট শো দেখতে না পেয়ে হতাশ দর্শনার্থীরা।

এদিকে এদিন সন্ধ্যার পর থেকে শ্রীভুমির মণ্ডপ চত্বরে তিল ধরানোর জায়গা নেই। বৃহস্পতিবার ডিজনিল্যান্ডে ঢোকার লাইনে দাঁড়িয়েই সেলফি, ফেসবুক লাইভ করছিলেন নতুন প্রজন্মের যুবক–যুবতীরা। কিন্তু আচমকাই বন্ধ হয়ে যায় ডিজনিল্যান্ডের লাইট শো। জানা গিয়েছে, কাছেই বিমানবন্দর হওয়ার কারণে এই লাইটে সমস্যা দেখা দিচ্ছে। অন্যদিকে লাইটের জন্যই মানুষের ঢল নামছে। তবে এমন ভিড় যে হবে সেটা আগেভাগেই অনুমান করেছিল বিধাননগর কমিশনারেট। তাই ঢেলে সাজানো হয় ভিআইপি রোডের ট্রাফিক ব্যবস্থা। তারপরও যানজট দেখা গিয়েছে।

আর মণ্ডপে এসে আলোর শো দেখতে না পেয়ে ক্ষুব্ধ দর্শনার্থীরা। ফলে পরিস্থিতি সামাল দেওয়া কার্যত দায় হয়ে দাঁড়াচ্ছে পুলিশের পক্ষে। সেই কারণে আপাতত শ্রীভূমির ডিজনিল্যান্ডের লাইট শো বন্ধ রাখার আবেদন করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। সেই আরজি মেনেই লাইট শো বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পুজো উদ্যোক্তারা। তবে শোনা যাচ্ছে, পরবর্তীতে ফের চালু করা হতে পারে লাইট শো।

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...