Tuesday, April 7, 2026

নিউজক্লিক গ্রে.ফতারি মামলায় জবাব তলব করে দিল্লি পুলিশকে নোটিশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

নিউজক্লিক গ্রেফতারি মামলায় স্বরাষ্ট্রমন্ত্রক নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট (Supreme Court)। UPA-এর অধীনে নিউজক্লিকের প্রতিষ্ঠাতা এবং এইচআর প্রধানকে গ্রেফতার কেন! জানতে চেয়ে বৃহস্পতিবার দিল্লি পুলিশকে নোটিশ পাঠাল শীর্ষ আদালত। প্রতিষ্ঠাতা-সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং সংস্থার HR বিভাগের প্রধান অমিত চক্রবর্তীর গ্রেফতারির কারণ জানাতে দিল্লি পুলিশকে রিপোর্ট দিতে বলেছে সুপ্রিম কোর্ট।  এমনকী ধৃত দুজনের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে কেন মামলা করা হল- সে বিষয়েও দিল্লি পুলিশের জবাব চেয়েছে শীর্ষ আদালত।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রকে নিয়ে গঠিত বেঞ্চ দিল্লি পুলিশকে নোটিশ পাঠিয়ে ৩০ অক্টোবরের মধ্যে জবাব চেয়েছে। প্রাথমিকভাবে, আদালত ৩ সপ্তাহ পরে তারিখ দেয়। কিন্তু আইনজীবী কপিল সিবাল দশেরার ছুটির পরে অবিলম্বে মামলাটি তালিকাভুক্ত করার জন্য আদালতকে অনুরোধ করেন। তিনি বলেন, পুরকায়স্থের বয়স ৭০ বছরের বেশি এবং তিনি এখনও পর্যন্ত জেলে আছেন। ১৬  অক্টোবর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে সিবাল এটি উল্লেখ করার পরে সুপ্রিম কোর্ট জরুরিভাবে বিষয়টি তালিকাভুক্ত করতে সম্মত হয়।

আরও পড়ুন: মামলার ঝক্কি সামলানোর লোক নেই! বিপাকে পড়ে রাজ্য পুলিশের কর্মী চেয়ে হাই কোর্টে সিবিআই

ভারতে চিনপন্থী প্রচার করার বিনিময়ে অর্থ গ্রহণের অভিযোগে ৩ অক্টোবর দিল্লি পুলিশের স্পেশাল সেল ইউএপিএ ধারায় প্রবীর পুরকায়স্থ ও অমিত চক্রবর্তীকে গ্রেফতার করে। দিল্লি পুলিশের এফআইআর অনুসারে, অভিযুক্তরা দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নষ্ট করতে আইন বহির্ভূতভাবে কয়েক কোটি টাকা বিদেশ থেকে গ্রহণ করেছেন। এই মামলায় এবার জবাব চাইল সুপ্রিম কোর্ট।

Related articles

নির্বাচনের জন্য প্রস্তুত নয় বুথই! আলাদা করে সচিব নিয়োগের সিদ্ধান্ত কমিশনের

বাংলায় নির্বাচন প্রক্রিয়া দ্রুত শেষ করতে উঠে পড়ে লেগেছে দিল্লির নির্বাচন কমিশন। বাংলার প্রায় ১ কোটি ভোটারের ভোটাধিকার...

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...