Friday, April 3, 2026

মুখ্যমন্ত্রীর অভিনব ডিজাইন করা ট্রাম আসছে তিলোত্তমার বুকে

Date:

Share post:

তিলোত্তমা কলকাতার অন্যতম এতিহ্য ট্রাম। কালের তালে শহরের রাজপথে ট্রামের অস্তিত্ব যাতে বিলুপ্ত না হয় তার জন্য শুরু থেকেই সচেষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী থাকার সময় তাঁর হাত ধরে একের পর এক নতুন ট্রেন গতি পেয়েছিল। শুধু তাই নয়, দুরন্ত নজর কেড়েছিল তার অনন্য ডিজাইনের জন্য। এবার শহরের পথে নতুন ট্রামের ডিজাইন করতে চলেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। পুজোর পরেই শহরের পথে দেখা যাবে অভিনব ডিজাইনের রঙচঙে ট্রাম।

 

এদিকে দেড়শো বছর ধরে শহরের ‘ঐতিহ্য’ হয়ে থেকে গেলেও ‘হেরিটেজ’ তকমা জোটেনি তার। তবে হেরিটেজ সচেষ্ট মুখ্যমন্ত্রী। শহরের রাজপথে ট্রামকে বাঁচিয়ে রাখাই তাঁর লক্ষ্য। তাই পুরনো ট্রামকে নতুন মোড়কে আরও সুন্দর, আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছেন তিনি। ট্রামের ডিজাইন ও রঙ হবে মুখ্যমন্ত্রীর পছন্দ মতোই। নিজের হাতে ডিজাইন করবেন তিনি।

বৃহস্পতিবার, পঞ্চমীর দিন নতুন ট্রাম চালু করার ঘোষণা করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী। মন্ত্রী বলেন, “ট্রাম চলবে আগামী দিনে। শহরে আমরা ট্রামকে বাঁচিয়ে রাখব। কলকাতার স্মারক হিসেবে চারটি রুটে ট্রাম চালাব।” পরিবহণমন্ত্রীর সঙ্গে এদিন ছিলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা বিধায়ক মদন মিত্রও। তাঁর কথায়, “ধর্মতলা-গড়িয়াহাট এবং বালিগঞ্জ-টালিগঞ্জ রুটে ট্রাম চলছে। নতুন ট্রাম চলবে চারটি রুটে।”

আরও পড়ুন:পরিবারকে নিয়ে ‘রাজনীতি’ নিম্নরুচির! বাকিবুর ইস্যুতে শুভেন্দুকে ধুয়ে দিলেন জ্যোতিপ্রিয়

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...