Wednesday, April 1, 2026

বাংলার মানুষ বহিরাগতদের কাছে মাথা নত করবে না: গ.র্জে উঠলেন অভিষেক

Date:

Share post:

ফের বাংলার মানুষের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানিয়ে দেন, বাংলার মানুষ বহিরাগতদের কাছে মাথা নত করবে না।

বারবার বাংলার জনগণ প্রত্যাখ্যান করছে বিজেপিকে। আর তারই যেন শোধ তুলছে কেন্দ্রের বিজেপি সরকার! বিভিন্নভাবে আটকে দেওয়া হচ্ছে বাংলার গরিব মানুষের হকের টাকা। দিল্লি থেকে কলকাতা ন্যায্য পাওনার দাবিতে আন্দোলনে ঝড় তুলেছেন অভিষেক (Abhishek Bandyopadhyay)। তার জেরে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি নেতাদের সাধারণ মানুষের বিক্ষোভের মুখোমুখি হতে হচ্ছে। এই কারণেই বাংলার মানুষের টাকা আটকে আস্ফালন করছে মোদি সরকার। এমনকী কৃষি মন্ত্রী বিবৃতি দিয়ে জানিয়ে দিচ্ছেন যে পশ্চিমবঙ্গের পাওনা দেওয়া হয়নি।

এই প্রতিবাদে পুজোর মধ্যেই গর্জে উঠলেন অভিষেক। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “বাংলার মানুষ বহিরাগতদের কাছে মাথা নত করে করেনি এবং ভবিষ্যতেও করবে না।” এই থেকেই স্পষ্ট পুজোর পরে ফের আন্দোলন তীব্রতর করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...