Thursday, June 18, 2026

সংঘাত চরমে, ভারতের চাপে ৪১ কূটনীতিককে দেশে ফেরাচ্ছে কানাডা

Date:

Share post:

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক চরম আকার নিয়েছে। এহেন পরিস্থিতিতেই এবার ভারত থেকে ৪১ জন কূটনীতিককে দেশে ফেরাতে বাধ্য হল কানাডা। তাদের সঙ্গে আরো ৪২ জন সহযোগী কানাডায় ফিরে যাচ্ছেন। ভারতের অবস্থানের জন্যই এই সিদ্ধান্ত তারা নিতে বাধ্য হয়েছে বলে কানাডার বিদেশমন্ত্রী এদিন জানিয়েছেন। ডেডলাইন ২১ অক্টোবরের ঠিক একদিন আগেই ভারত থেকে ৪১ কুটনীতিককে সরালো কানাডা। দিল্লি আগেই জানিয়েছিল ২১ অক্টোবরের আগে সরাতে হবে তাঁদের। এবার ঠিক তাই করলো ট্রুডোর সরকার।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi) জানিয়েছিলেন, কানাডায় ভারতের যে সংখ্যক কূটনীতিক রয়েছেন, দিল্লিতে কানাডার কূটনীতিকদের সংখ্যা সেই তুলনায় অনেক বেশি। তাই দুই দেশের মধ্যে সমতা রাখতে ৪০ জন কূটনীতিককে ফেরানের নির্দেশ দিয়েছে ভারত। কুটনীতিকদের ফিরিয়ে নিয়ে যাওয়া প্রসঙ্গে কানাডার বিদেশমন্ত্রী মেলানি জোলির অভিযোগ, “৪১ জন কূটনীতিকের কূটনৈতিক সুবিধা প্রত্যাহার করার হুমকি দেওয়া হয়েছিল তা নজিরবিহীন নয়, আন্তর্জাতিক আইনের পরিপন্থীও।” মেলানি (Melanie Joly) জানান, “অটোয়া কানাডার ২১ জন কূটনীতিক এবং তাদের পরিবার ছাড়া বাকি কূটনীতিকদের প্রত্যাহার করতে বাধ্য হল। ভারত থেকে তাদের নিরাপদে সরিয়ে নিয়ে আসা হয়েছে।”

গত জুন মাসে খুন হন খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর। পার্লামেন্টে দাঁড়িয়ে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো (Justin Trudeau) অভিযোগ করেন, নিজ্জর খুনের পিছনে ভারতের হাত রয়েছে। তারপর থেকে ভারত-কানাডা টানাপোড়েন অব্যাহত।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...