Thursday, June 18, 2026

দুর্গোৎসবে মাতলো রাজধানী, আরামবাগ পুজো সমিতির এবারের থিম ‘সবুজ মাটির খোঁজ’

Date:

Share post:

আজ মহাষষ্ঠী। দুর্গোৎসবের শুভারম্ভ। কল্লোলিনী কলকাতা ছাড়িয়ে বাঙালির দুর্গাপুজো আজ ছড়িয়ে পড়েছে দেশ-বিদেশের প্রতিটি কোণে। কলকাতার মতো না হলেও থিম ভাবনায় পিছিয়ে নেই দিল্লিও। রাজধানীর আরামবাগ পুজো সমিতির এবারের থিম ‍‘ইন সার্চ অফ গ্রিন আর্থ’ বা ‘সবুজ মাটির খোঁজ’ ‍। চিরাচরিত প্রথা অনুযায়ী দশভুজার হাতে অস্ত্রের বদলে এখানে শোভা পেয়েছে ফুল। আরামবাগ পুজো সমিতির আয়োজন এবার ৩৫ বছরে পা দিল। এখানকার মা দুর্গা এসেছেন কলকাতা থেকে ১৬০০ কিলোমিটার পথ ট্রাকে পাড়ি দিয়ে।

আরামবাগ পুজোসমিতির কর্মকর্তাদের বক্তব্য ‍‘ফেস্টিভাল উইথ দ্য পারপাস’। এটাই আমাদের প্রতি বছরের থিম ভাবনার মূল কথা। পুজো সমিতির চেয়ারম্যান অভিজিৎ বসুর বক্তব্য, এবারের থিম পরিবেশ রক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করবে। নতুন প্রজন্মকে সবুজ পরিবেশের বার্তা দেবে। ১৯৮৮ সালে যাত্রা শুরু করে এই পুজো সমিতি। থিমের মাধ্যমে সমাজে সাংস্কৃতিক ও সামাজিক সমস্যাগুলিকে নিয়ে সচেতনতার প্রচার চালান উদ্যোক্তারা। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম এই পুজো কমিটির উৎসবে শামিল হয়েছিলেন।
আরামবাগ পুজো সমিতির এবারের উৎসবে জলবায়ু পরিবর্তন এবং তার সঙ্গে সংগতিপূর্ণ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। পুজোর মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা জনসাধারণের সামনে তুলে ধরে তাদের সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলাই উদ্দেশ্য।
ইতিমধ্যেই বাংলার কীর্ণাহার থেকে এসেছে ঢাকির দল। চারদিন ধরে কয়েক হাজার লোককে ভোগ খাওয়ানোর জন্য বাঁকুড়া থেকে এসেছেন রাঁধুনি।
আরামবাগ পুজো কমিটির সভাপতি অভিজিৎ বোস বলেন, পরিবেশ রক্ষায় দুর্গার হাতে অস্ত্রের জায়গায় ফুল দেওয়া হয়েছে, একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার মাধ্যমে মানবতা রক্ষার বার্তা হিসেবে। আমরা এমন পৃথিবী চাই যেখানে সন্ত্রাস, যুদ্ধ ও রক্তপাতের কোনও স্থান নেই।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...