Monday, April 13, 2026

ভারতীয় শিবিরে ধাক্কা, এল হার্দিকের চোটের রিপোর্ট, কী বলা হল বিসিসিআইয়ের তরফ থেকে?

Date:

Share post:

বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেই ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এদিন এমনটাই জানান হল বিসিসিআইয়ের তরফ থেকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানান হল ধর্মশালাতে যাবেন না হার্দিক। সোজা লখনৌতে ইংল‍্যান্ড ম‍্যাচের আগে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

এদিন বিসিসিআইয়ের তরফ থেকে জানান হয়, “চোটের পর হার্দিককে স্ক‍্যান করানো হয়। স্ক‍্যানের পর হার্দিককে বিশ্রামে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। হার্দিককে দেখাশোনার দায়িত্ব রয়েছে বিসিসিআইয়ে চিকিৎসক দল। দলের সঙ্গে ধর্মশালাতে যাচ্ছেন না হার্দিক। তিনি সোজা যোগ দেবেন লখনৌতে। ইংল‍্যান্ড ম‍্যাচের আগে।”

গতকাল বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে চোট পান ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে বেড়িয়ে যান হার্দিক। নিয়ে যাওয়া হয় স্ক‍্যান করতে। নবম ওভারে বল করার সময় চোট পান হার্দিক। বল করার পর লিটন দাসের স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে যান হার্দিক। সেই সময়ই পায়ের চোট লাগে ভারতীয় অলরাউন্ডারের। মাঠের মধ্যেই বেশ কিছুটা সময় চিকিৎসা চলে তাঁর। মাঠের বাইরে নিয়ে যেতে হয়। অষ্টম ওভারের তৃতীয় বল করার সময় চোট পান হার্দিক। শেষ তিন বল করতে গিয়েও সমস্যায় পড়েন হার্দিক। শেষ তিন বল করতে হয় বিরাট কোহলিকে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...