Monday, April 13, 2026

সুইৎজারল্যান্ড থেকে প্রেমিকাকে ডেকে এনে খু.ন! দিল্লিতে ধৃ.ত প্রেমিক

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় আলাপের পর প্রেম। সেই প্রেমের টানে সুদূর সুইৎজারল্যান্ড থেকে দিল্লি চলে এসেছিলেন যুবতী। স্বপ্ন ছিল সংসার করার। কিন্তু ভাবতেও পারেননি ওই যুবতী যে তার সঙ্গে এমনটা হতে চলেছে! শেষমেষ দিল্লি এসে প্রেমিকার হাতেই খুন হয়ে গেলেন তিনি!

জানা গিয়েছে বছর দুই আগে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে দিল্লির গুরপ্রীত সিংয়ের সঙ্গে আলাপ হয় সুইৎজারল্যান্ডের বছর ৩০ এর ওই যুবতীর সঙ্গে। প্রেমিকার সঙ্গে দেখা করতে বার কয়েক সুইৎজারল্যান্ড পাড়িও দিয়েছেন গুরপ্রীত।দু’জনের সম্পর্ক ভালই ছিল। কিন্তু তারমধ্যেই জায়গা করে নিয়েছিল সন্দেহ!

গুরপ্রীতের সন্দেহ হয়, তার প্রেমিকা অন্য কারও সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। যদিও যুবতী তা বারবার অস্বীকার করেন। এরপরই প্রেমিকাকে খুন করার পরিকল্পনা করে সে। সুইৎজারল্যান্ড থেকে প্রেমিকাকে দিল্লিতে ডেকে পাঠায়। পশ্চিম দিল্লিতে গুরপ্রীতের বাড়িতে উঠেছিলেন তার প্রেমিকা। শুক্রবার সকালে ওই যুবতীর দেহ উদ্ধার করে পুলিশ। সন্দেহের বশে গুরপ্রীতকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই পুলিশি জেরার মুখে খুনের কথা স্বীকার করে সে।

আরও পড়ুন- ভিড়ের সুযোগে বিনা টিকিটে মেট্রোয় ভ্রমণ! ধরা পড়লেই গুণতে হবে জরিমানা

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...