Friday, April 3, 2026

চূড়ান্ত পর্যায়ের শেষ লগ্নে গগনযানের উৎক্ষেপণ স্থগিত করল ইসরো

Date:

Share post:

সপ্তমীর সকালে গগনযান (Gaganyaan Mission ) মিশনের প্রথম উড়ানের কথা ঘোষণা করা হলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল ইসরোর (ISRO)। যান্ত্রিক গোলযোগের কারণে আজকের উৎক্ষেপণ বাতিল করা হয়েছে বলে জানান ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান এস সোমনাথ (S Somnath)। খুব দ্রুতই পরবর্তী উৎক্ষেপণের দিনক্ষণ ঘোষণা করা হবে।

আজ সপ্তমীতে গগনযানের (Gaganyaan Mission ) বোধনের কথা শুক্রবার রাতেই জানায় ইসরো। টিভি-ডি১ টেস্ট ফ্লাইট উৎক্ষেপণের কাউন্টডাউন দেখতে সকাল থেকেই সারাদেশের নজর ছিল অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটায় (Sriharikota, Andhrapradesh)। এটাই ছিল অভিযানের প্রথম পদক্ষেপ। মহাকাশে মানুষ পাঠাতে ভেইকেল ফ্লাইটের পরীক্ষা করবে ইসরো। তার জন্য ক্রু এস্কেপ সিস্টেমের পরীক্ষা করতে চান বিজ্ঞানীরা। আসলে মহাকাশে মিশনের সময় যদি কোনও যান্ত্রিক বা প্রযুক্তিগত সমস্যা হয় তাহলেও নভোশ্চরদের সুরক্ষা নিশ্চিত করা যাচ্ছে কিনা, সেটাই পরীক্ষা করে দেখা হবে। মূল অভিযানে ৪০০ কিলোমিটার উচ্চতার কক্ষপথে পাঠানো হবে মহাকাশযান, তাতে থাকবেন তিনজন মহাকাশচারী। ২০২৫ সালে গগনযানের মূল মিশন শুরু হওয়ার কথা। তবে তার আগে দুটি ট্রায়াল মিশন এবং তৃতীয় ধাপে ব্যোমমিত্র নামে একটি হিউম্যানয়েড রোবটকে পাঠানো হবে মহাকাশযানে। কিন্তু শেষ মুহূর্তে যান্ত্রিক সমস্যার কারণে এই অভিযান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...