Friday, April 3, 2026

প্রয়াত প্রাক্তন ফুটবলার স‍্যার ববি চার্লটন

Date:

Share post:

বিশ্ব ফুটবলে নক্ষত্রপতন। প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার স্যার ববি চার্লটন। শনিবার সকালে মৃত্যু হয় প্রাক্তন এই ফুটবলারের। মৃত‍্যুকালে চার্লটনের বয়স হয়েছিল ৮৬ বছর। এদিন পরিবারের তরফে একটি বিবৃতি প্রকাশ করে প্রাক্তন ফুটবলারের মৃত‍্যুর খবর জানন হয়। বিবৃতি দেওয়া হয় তাঁর ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরফ থেকেও। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন চার্লটন। সেই লড়াইয়ে অবশেষে হারতে হল তাঁকে। ইংল্যান্ডের হয়ে ১৯৬৬ সালে বিশ্বকাপ জিতেছিলেন স্যার ববি। সেই বিশ্বকাপে অন্যতম সেরা ফুটবলার ছিলেন তিনি।

মিডফিল্ডার হিসাবেই খেলতেন স‍্যার ববি চার্লটন।ইংল্যান্ডের হয়ে ১০৬টি ম্যাচে ৪৯টি গোল করেছেন তিনি। কেরিয়ারের বেশির ভাগ সময়েই ম্যানইউয়ে কাটিয়েছেন। পাস এবং দূরপাল্লার শটের কারণে বিখ্যাত ছিলেন। ম্যানইউয়েরও কিংবদন্তি ছিলেন তিনি। সেই ক্লাবের হয়ে ৭৫৮টি ম্যাচে ২৪৯টি গোল করেছেন চার্লটন।

এদিন চার্লটনের মৃত‍‍্যুর খবর নিয়ে পরিবারের তরফ থেকে জানান হয়, নিজের বাড়িতেই শান্তিপূর্ণ ভাবে মৃত্যু হয়েছে চার্লটনের। মৃত্যুর সময় পরিবারের লোকেরাই তাঁর সঙ্গে ছিলেন।” ম্যানইউয়ের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “শুধুমাত্র ম্যাঞ্চেস্টার বা ইংল্যান্ড নয়, বিশ্বের যেখানে যেখানে ফুটবল খেলা হয়েছে, সেখানকার লক্ষ লক্ষ লোকের হৃদয়ে ছিলেন স্যর ববি।”

আরও পড়ুন:এগিয়ে থেকেও এফসি গোয়ার কাছে ১-২ গোলে হার লাল-হলুদের

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...