Tuesday, June 23, 2026

ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইজরায়েলে উৎপাদন বন্ধের ঘোষণা নেসলের

Date:

Share post:

হামাসের(Hamas) বিরুদ্ধে ভয়ংকর যুদ্ধে নেমেছে ইজরায়েল(Israel)। যুদ্ধ পরিস্থিতিতে ইজরায়েলে নিজেদের উৎপাদন বন্ধ করার ঘোষণা করল বিশ্বের বৃহত্তম খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাতকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা নেসলে(Nastle)। ইজরায়েলের ওই উৎপাদন প্লান্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বলে বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে নেসলে সংস্থা। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের জেরে প্রথমবার উৎপাদন বন্ধ করলো কোন বড় সংস্থা।

নেসলের তরফে জানানো হয়েছে, ইজরায়েলে তাদের উৎপাদন প্ল্যান্টটি কয়েক দিন বন্ধ থাকবে। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে চায়নি বিশ্বের অন্যতম বড় একটি প্রক্রিয়াকরণ সংস্থা। নেসলে প্রধান মার্ক স্নাইডার সাংবাদিকদের বলেন, ‘আমাদের নজর আমাদের সহকর্মী এবং কর্মচারীদের সুরক্ষিত রাখার দিকে। ব্যবসার উন্নয়ন নিয়ে আমার কোনও বক্তব্য নেই। আমরা প্রয়োজনীয় সতর্কতা নিয়েছি।’

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...