Tuesday, June 23, 2026

মায়ানগরীতে ‘শোভাবাজার রাজবাড়ি’! নিজের পুজোয় অবিশ্বাস্য কাণ্ড কুমার শানুর 

Date:

Share post:

বাঙালির পুজোর (Durga Puja) মেজাজ এখন মধ্য গগনে। আজ সকাল থেকে মহাষ্টমীর আনন্দে মেতেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিরা। কলকাতাকে জোর টক্কর দিচ্ছে জেলার পুজো (Kolkata Puja v/s District Puja)। এই কম্পিটিশনে পিছিয়ে নেই বলিউডও (Bollywood)। এমনিতেই একাধিক হিন্দি সিনেমায় দুর্গাপুজোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এক টুকরো কলকাতা যেভাবে সিলভার স্ক্রিনে ধরা পড়ে, ঠিক সেভাবেই শোভাবাজার রাজবাড়ি এবার পৌছে গেল মুম্বইয়ে কুমার শানুর পুজোতে (Kumar Sanu Durga Puja)। উত্তর কলকাতার ঐতিহ্যবাহী বনেদি পুজোর আদলকে নিজের পুজোয় তুলে ধরলেন গায়ক।

কলকাতাতে যেমন পুজোর আনন্দ, মুম্বইয়ে তেমনই পুজো উপভোগ করছেন বাঙালিরা। মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়ির পুজোর কথা আমরা এর আগে উল্লেখ করেছি। এবার বলতেই হয় কুমার শানুর রাজকীয় আয়োজনের কথা। প্রত্যেকবারের মতো এ বছরও মুম্বইতে বন্ধুবান্ধবের পুজোর আমন্ত্রণে উপস্থিত হয়েছেন বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। বিশেষ আমন্ত্রণে গায়কের বাড়িতেও যান তিনি। অভিনেত্রী বলছেন, শানুদা যেভাবে পুজো করেন সেটা তাক লাগিয়ে দেয়। বাণিজ্য নগরীতে কলকাতার ছোঁয়া এনে দিতেই শোভাবাজার রাজবাড়ির আদলে মন্ডপ তৈরি করার সিদ্ধান্ত নেন কুমার শানু, যা ইতি মধ্যেই সকলের নজর কেড়েছে। এই পুজো অবশ্য বেশি দিনের পুরনো নয় কিন্তু খাঁটি বাঙালি আনায় ভরপুর। সপ্তমীতে বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্র(actor Dharmendra) কুমার শানুর পুজোয় উপস্থিত হন। মাকে নিয়ে এই পুজোয় উপস্থিত হয়েছিলেন অভিনেতা অনুপম খেরও (Anupam Kher)। দ্বিতীয় বছরে পদার্পণ করল কুমার শানুর বাড়ির পুজো। গায়ক বলছেন, কলকাতার বনেদি পুজো বলতে সবার আগে শোভাবাজার রাজবাড়ির কথাই মাথায় আসে। কিন্তু টিনসেল টাউনের মানুষজন হয়তো সেভাবে রাজা নবকৃষ্ণ দেবের পুজোর সাক্ষী হতে পারেন নি। তাদের একটা বেসিক ধারণা দিতেই এভাবে মণ্ডপ তৈরি করা হয়েছে। পুজোর ক’দিন সকলের ভোগ খাওয়ার ব্যবস্থাও করেছেন ৯০ এর দশকের রোমান্টিক কণ্ঠশিল্পী।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...