Monday, April 6, 2026

ইজরায়েলের হামলায় মৃতের ৪০ শতাংশই শিশু, গাজায় জল পরিষেবা চালুর আর্জি সুনকের

Date:

Share post:

গত কয়েকদিন ধরে চলতে থাকা ভয়াবহ যুদ্ধে কার্যত মৃতের স্তুপে পরিণত হয়েছে প্যালেস্টাইনের গাজা প্রদেশ। এরই মাঝে যে রিপোর্ট প্রকাশে এলো তা রীতিমত ভয়াবহ। জানা যাচ্ছে, এই যুদ্ধে ইজরায়েলের বিমান হামলায় এখনো পর্যন্ত সাড়ে চার হাজার প্যালেস্টানীর মৃত্যু হয়েছে। যার ৪০ শতাংশই শিশু। ইজরায়েলের বিমান হামলা তো বটেই, তার সঙ্গে দুর্ভোগ বেড়েছে খাদ্য ও জলের অভাবে। জল ও খাবারের সমস্ত পরিষেবা বন্ধ করে দিয়েছে ইজরায়েল। এই অবস্থায় গাজায় জলপরিসেবা নতুন করে চালু করার আর্জি জানালেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনক।

গাজা স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরাইলের বিমান হামলায় এখনো পর্যন্ত ৪ হাজার ৬৫১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪০ শতাংশ শিশু। শুধু তাই নয় ১৪,২৪৫ জন আহত হয়েছেন। এই সংখ্যায় ৭০ শতাংশ শিশু ও মহিলা। তবে এই পরিস্থিতি এখানেই শেষ হয়নি এখনো লাগাতার হামলা চালানো হচ্ছে ইজরায়েলের তরফে। জানা গিয়েছে শেষ ২৪ ঘন্টায় বিমান হামলায় ২৬৬ জনের মৃত্যু হয়েছে প্যালেস্টাইনে। যার মধ্যে ১১৭ জন শিশু। ফলে মারণ যুদ্ধে সবচেয়ে বেশি বিপদ ঘনিয়ে উঠেছে শিশুদের।

এদিকে এই যুদ্ধ পরিস্থিতিতে ইজরাইলের পক্ষ নিলেও গাজার প্রয়োজনীয় পরিষেবা চালুর দাবিতে সওয়াল করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। ইজরায়েল সফর থেকে ফিরে এদিন সুনক বলেন, আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ইজরায়েলের। এই খুনি শত্রু হামাসকে শেষ করতে ইজরায়েলের পাশে রয়েছে ব্রিটেন। তবে হামাসের জন্য সেখানকার সাধারণ মানুষ ভুক্তভোগী হবে এটা কাম্য নয়। আমি চাই যত দ্রুত সম্ভব গাজায় জল ও অন্যান্য পরিষেবা চালু করা হোক। পাশাপাশি তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনকে গুরুত্ব দিয়ে সাধারণ মানুষের ক্ষতি এড়াতে সম্ভাব্য পদক্ষেপ নিতে হবে ইজরায়েলকে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...