Monday, April 6, 2026

‘কদলীবালা’র প্রেমে সৃজিতের ‘সত্যবতী’! পুজোয় চুটিয়ে প্রেমালাপ স্বস্তিকা-সোহিনীর

Date:

Share post:

পুজোর দিনে (Durga Puja) সাধারণ মানুষের সঙ্গে সেলেবদের কোনও পার্থক্য নেই। তাঁরাও এই কটা দিন যেন নিজেদের হাইপ্রোফাইল তকমা ঝেড়ে ফেলে বন্ধুত্ব আর প্রেমের খুনসুটিতে মেতে ওঠেন। সেই পথ ধরেই নায়িকাদের ‘ক্যাট ফাইট’ ছেড়ে সপ্তমীর দিন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) এবং সোহিনী সরকার (Sohini Sarkar) যে রিল ভিডিও শুট করলেন, তা দেখে হইচই নেটপাড়ায়! স্যোশাল মিডিয়ায় খুল্লমখুল্লা প্রেম নিবেদন দুই নায়িকার।

একজন টলিউডের কদলীবালা’, অন্যজন এই মুহূর্তের ব্যস্ততম নায়িকা সত্যবতী। এবার পুজোর মরসুমে সেজেগুজে দুই নায়িকা স্বস্তিকা আর সোহিনীর মজার ভিডিও দেখে হেসে খুন অনুরাগীরা।খোঁপায় জবাফুল, কেতাদুরস্থ ফ্যাশন অবতারে ধরা দিলেন স্বস্তিকা। আর আদ্যোপান্ত ট্র্যাডিশনাল মুডে সোহিনী। দুই নায়িকার রিল ভিডিওর নেপথ্যে বাজছে পুরনো জনপ্রিয় গান ‘ পান খায় সাইয়া হামারা।’ গানের তালেই নাচতে নাচতে সোহিনীকে জড়িয়ে ধরলেন স্বস্তিকা। সেই ভিডিও শেয়ার করে সোহিনীর মন্তব্য- “তুমি তাকালেই হয়ে যাই বোকা।” কমেন্ট বক্সেই স্বস্তিকা উত্তর দিয়ে লেখেন ‘তোকে ভালবাসি’।

Related articles

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...