Friday, April 3, 2026

অ.নুপ্রবেশের ছক বানচাল! উরি সেক্টরে সেনার গু.লিতে খ.তম দুই জ.ঙ্গি

Date:

Share post:

ফের ব্যর্থ জঙ্গি (Terrorist) অনুপ্রবেশের (Infiltration) চেষ্টা। রবিবার নিয়ন্ত্রণ রেখা দিয়ে অনুপ্রবেশের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে, সেনার এক মুখপাত্র। জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরের (Uri Sector) ঘটনা। জানা গিয়েছে, এদিন জঙ্গি অনুপ্রবেশের খবর গোপন সূত্রে পেয়েছিল সেনা। তার পর জম্মু ও কাশ্মীর পুলিশের বিশেষ দল এবং সেনার যৌথ বাহিনী নজরদারি চালাচ্ছিল উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখায়। সেইসময় দুই জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করলে যৌথ বাহিনীর সঙ্গে শুরু হয় গুলির লড়াই। আর তাতেই ২ জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর।

সূত্রের খবর, সশস্ত্র জঙ্গিদের একটি দল ভোর রাতের দিকে সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢোকার চেষ্টা করে। তখনই বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয়। তাতেই দুই জঙ্গির মৃত্যু হয়। ঘটনার পর থেকেই উরি সেক্টরের ওই এলাকায় কড়া নজরদারি চলছে। পাশাপাশি জঙ্গিদের থেকে ২টো একে সিরিজের রাইফেল, ৬টি পিস্তল, চারটি চাইনিজ গ্রেনেড, কম্বল এবং রক্তভেজা দুটি ব্যাগ উদ্ধার হয়েছে।

 

 

 

 

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...