Thursday, March 19, 2026

আগামী ৬ ঘণ্টায় সুপার সাই.ক্লোন, বিসর্জনে বি.পর্যয়ের আশ.ঙ্কা!

Date:

Share post:

দীঘা (Digha ) থেকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম প্রায় ৫১০ কিলোমিটার দূরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। হাওয়া অফিস (Alipore Weather Department) বলছে এর গতিপথ উত্তর ও উত্তর পূর্ব দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৬ ঘণ্টায় এটি অতি শক্তিশালী আকার নেবে (Cyclone Alert) । যার ফলে দুর্গাপুজোর বিসর্জনে বড় বিপর্যয়ের আশঙ্কা।

রাত পোহালেই বাতাসে বেজে উঠবে বিসর্জনের সুর। এক বছরের জন্য আবার প্রতীক্ষা শুরু। এ বছর ২৭ তারিখ পুজো কার্নিভালের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু বাড়ির পুজোর প্রতিমা নিরঞ্জন রীতি মেনে দশমী তিথিতেই হয়ে থাকে। সেক্ষেত্রে ঘূর্ণিঝড় এবং গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে ভাসতে পারে দেবীর বিসর্জন লগ্ন। আলিপুর আবহাওয়া দফতর বলছে বুধবার অর্থাৎ ২৫ তারিখ সন্ধ্যা নাগাদ বাংলাদেশে উপকূলেই সাইক্লোনের ল্যান্ডফল হবে। এর প্রভাব দক্ষিণবঙ্গে সরাসরি না পড়বেনা, কিন্তু বৃষ্টির জেরে সমস্যা বাড়বে। আগামিকাল দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলে তীব্র জলোচ্ছ্বাস দেখা যেতে পারে। ২৫ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

spot_img

Related articles

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...