Saturday, April 18, 2026

বাংলাদেশের কিশোরগঞ্জে যাত্রীবাহী ট্রেনে ধা.ক্কা মালগাড়ীর! মৃ.ত অন্তত ১৫, আ.হত শতাধিক

Date:

Share post:

উৎসবের মাঝেই বিষাদের সুর বাংলাদেশে। যাত্রীবাহী ট্রেনে মালগাড়ির ধাক্কায় মৃত অন্তত ১৫। জখম আরও প্রায় শতাধিক। সোমবার দুপুর সোয়া তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে বাংলাদেশের কিশোরগঞ্জের ভৈরবে। যাত্রীবাহী এগারোসিন্ধু এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয় কিশোরঞ্জগামী একটি মালগাড়ির। মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী ট্রেনের ৩টি বগি। মালবাহী ট্রেনের কয়েকটি বগিও লাইন থেকে বেরিয়ে যায়। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী ট্রেন এগারোসিন্ধু এক্সপ্রেস ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঢাকা থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। ভৈরবের আউটার পয়েন্টের কাছে প্যাসেঞ্জার ট্রেনের শেষ তিনটি কামরায় ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। সঙ্গে সঙ্গে বগি দুটি উলটে যায়। আটকে পড়েন ট্রেনের যাত্রীরা। তবে কোনও কোনও মহলের আশঙ্কা সিগন্যালিংয়ের সমস্যার কারণে এমন দুর্ঘটনা হতে পারে।

দুর্ঘটনার পরই উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয় মানুষজন। ছুটে আসে দমকল। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য শুরু হয়। তবে ভৈরব পুলিশের বক্তব্য, অনেকেই এখনও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে। তাদের উদ্ধার কাজ করছে উদ্ধারকারী দল। দুর্ঘটনার ফলে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহগামী ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

আরও পড়ুন- ঋণে কেনা বাসে নিজেই কন্ডাক্টর, এযুগের ‘দুর্গা’ ডলির কাঁধে অনেক দায়িত্ব

Related articles

কাজে গাফিলতির অভিযোগে হুগলিতে অবজারভার বদল, কলকাতায় সাসপেন্ড কনস্টেবল

পারফরম্যান্সে অসন্তুষ্ট, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের অভজারবারকে সরাল নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার সি....

দিল্লিতে বাঙালি মহল্লায় খুন বাবা-ছেলে! গ্রেফতার অভিজাত আবাসনেরই বাসিন্দা

দিল্লির (Delhi) এক অভিজাত আবাসনে খুন বাবা-ছেলে! ঘটনাটি ঘটেছে দিল্লির বাঙালি মহল্লা নামে পরিচিত জায়গা চিত্তরঞ্জন পার্কের কাছে।...

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...