Thursday, June 25, 2026

হৃ.দরোগে আ.ক্রান্ত ভ্লাদিমির পুতিন! টেলিগ্রাম চ্যানেলের দাবি ঘিরে জোর জল্পনা

Date:

Share post:

হৃদরোগে (Heart Attack) আক্রান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russia Vladimir Putin)। ব্রিটেনের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার রাতে হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হন রুশ প্রেসিডেন্ট। বেডরুমের মেঝেতে লুটিয়ে পড়েছিলেন পুতিন। পরে নিরাপত্তারক্ষীরাই তাঁকে ওই অবস্থায় উদ্ধার করেন। এরপরই তড়িঘড়ি চিকিৎসক ডাকা হয়। স্বাভাবিকভাবেই এমন খবরকে কেন্দ্র করেই শোরগোল শুরু হয়ে গিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

রবিবার মস্কোর স্থানীয় সময় অনুযায়ী, রাত ৯টা ৫ মিনিট নাগাদ অসুস্থ হয়ে পড়েন রাশিয়ার প্রেসিডেন্ট। মাটিতে পড়েছিলেন তিনি। নিরাপত্তারক্ষীরা হঠাৎ জোরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনতে পান। এরপরই ছুটে গিয়ে দেখেন, মাটিতে পড়ে রয়েছেন পুতিন। তাঁর চোখ উল্টে গিয়েছিল। এসভিআর নামক একটি টেলিগ্রাম চ্যানেলে ক্রেমলিনের অন্দর মহলের তরফে খবর দেওয়া হয়, ৭১ বছর বয়সী রুশ প্রেসিডেন্টের হৃৎযন্ত্র কয়েক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছিল। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের খবর দেওয়া হয়। পরে চিকিৎসকদের তৎপরতায় ফের হৃৎযন্ত্র সচল করা হয়। যদিও মস্কোর তরফে এখনও এই খবর নিশ্চিত করা হয়নি।

তবে রাশিয়ার প্রেসিডেন্টের স্বাস্থ্য সংক্রান্ত নানা জল্পনা হামেশাই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ঘুরে বেড়ায়। তাই পুতিন সত্যিই হৃদরোগে আক্রান্ত হয়েছেন কি না, তা নিশ্চিত নয়। রাশিয়ার সরকারের তরফে এ নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি।

 

 

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...