Thursday, June 25, 2026

বাংলাদেশের বসুন্ধরা কিংসকে নিয়ে সতর্ক মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো

Date:

Share post:

এএফসি কাপে ‘ডি’ গ্রুপে দুই ম‌্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মোহনবাগান। তবুও প্রতিপক্ষ বাংলাদেশের বসুন্ধরা কিংসকে একেবারেই হালকা ভাবে নিতে রাজি নন কোচ জুয়ান ফেরান্দো।

এ মাসের শুরুতেই ওড়িশা এফসির বিপক্ষে বসুন্ধরা কিংসের জয়ের নায়ক ছিলেন দুই ব্রাজিলিয়ান দরিয়েলতন গোমেজ ও রবসন রোবিনহো। প্রথমজন দুটি এবং পরের জনের এক গোলে জয়ের ছন্দে ফিরেছিল কিংস। মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে ম্যাচেও এই দুইজনের সঙ্গে কিংসের বিদেশিরা পার্থক্য গড়ে দিতে পারেন।

সেই চিন্তা থেকেই রোবিনহো-দরিয়েলতনদের নিয়ে আলাদা ভাবনা ভাবাচ্ছে সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দোকে,এই মরসুমে অনবদ্য খেলছে বসুন্ধরা কিংস। ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করেছে। বিদেশি প্লেয়াররা যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তাদের নিয়ে আমরা সতর্ক।’

যেকারণে জয়েই চোখ রাখছেন ফেরান্দো,‘ছন্দ ধরে রাখাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এএফসি কাপে প্রতিটি ম্যাচই কঠিন। আমরা পয়েন্ট তালিকায় শীর্ষে। তবে তিন পয়েন্ট নিয়ে নকআউটের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্য আমাদের।’

বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজোনও বলেছেন,‘এখানে আমরা জিততে এসেছি।এই ম্যাচ হেরে গেলে পয়েন্ট টেবিলে মোহনবাগান অনেকখানি এগিয়ে যাবে। সেটা আমরা হতে দিতে চাই না। তাদের চ্যালেঞ্জ জানাতেই আমরা এখানে এসেছি। আমরা জিতলে বাকি তিনটি ম্যাচে আমাদের সমীকরণটা সহজ হয়ে যাবে।’

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...