Tuesday, June 23, 2026

বিজয়া দশমীতে গৃহস্থের মঙ্গল কামনায় বিশেষ উদ্যোগ! টাকসোনা পাখি নিয়ে মানুষের দুয়ারে বাণী

Date:

Share post:

পাখির ঠোঁটে সুমঙ্গলের বার্তা। প্রতিবছর বিজয়ার (Bijaya Dashami) সকালে এই বার্তা এলাকাবাসীদের মধ্যে ছড়িয়ে দেন কাটোয়ার (Katwa) জগদানন্দপুর পঞ্চায়েতের আখড়া গ্রামের বাণী রায়। দুর্গার ভাসানের দিন সকালে নিজের গ্রামতো বটেই আশপাশের গ্রামগুলির দরজায় দরজায় ঘোরেন বাণী। মঙ্গলবার দেখা গেল কাপড় জড়ানো একটি টাকসোনা পাখির (Taksona Bird) গায়ে তেল-সিঁদুর মাখিয়ে এলাকার ঘোড়ানাশ ও মুস্থুল গ্রামে ঘুরছেন বাণী। এই পাখির পাখার তেল-সিঁদুর সিঁথিতে ছোঁয়ালে সিঁথির সিঁদুর অক্ষয় হয়। এই বিশ্বাসে ভর করেই এলাকার পঞ্চগ্রামের এয়োতিরা পাখির গায়ের সিঁদুর সিঁথিতে ছোঁয়ান। বিনিময়ে বাণী দেবীকে থালা চাল, ডাল, আনাজপাতি, গুঁড়ো মশলা দেন।

বাণীদেবী বলেন, আমার শ্বশুরবাড়ির পরিবার বংশপরম্পরায় বিজয়ার পরদিন টাকসোনা পাখি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সংসারের মঙ্গল কামনা করে। বাড়ির বউরাই এই কাজটা করেন। কতদিন ধরে যে গ্রামের রায় পরিবার এই প্রথা চালিয়ে যাচ্ছে, তা সঠিকভাবে বলতে পারেন না পরিবারের সদস্যরা। বাণীদেবীর স্বামী সাধন রায়ের কথায়, এই প্রথা টিকিয়ে রাখাই এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন এখানে টাকসোনা পাখি পাওয়াই যায় না। এবার বহু খোঁজখবর করে বিহার থেকে এই পাখিটা জোগাড় করেছি।

টাকসোনা পাখি মাছরাঙা প্রজাতির। আগে এই পাখি প্রচুর মিলত। কিন্তু বনজঙ্গল কমে যাওয়া আর পাখি শিকারিদের লোভে এই প্রজাতির পাখি এখন একরকম লুপ্তপ্রায়। এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য গৌতম ঘোষাল, সংস্কৃতিকর্মী গৌরনাথ চক্রবর্তীরাও দুশ্চিন্তায় ‘টাকসোনা পাখি যেভাবে হারিয়ে যাচ্ছে, জানি না এই প্রথা কতদিন রায় পরিবার টিকিয়ে রাখতে পারবে! এদিকে, বাণীদেবীর হাতে রাখা টাকসোনা পাখিটা দেখলে মাছরাঙাই মনে হবে। মাছরাঙার সঙ্গে খুবই মিল। গায়ের রং কালচে নীল।

 

 

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...