Tuesday, March 31, 2026

দুর্গোৎসব শেষে দলের সাংসদ-বিধায়ক-নেতা-সহ বিশিষ্টদের শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দুর্গাপুজো শেষ। দলের সাংসদ, বিধায়ক-সহ দলীয় সহকর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের বিজয়ার শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। রাজ্যের সব বিধায়কই মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা চিঠি পেয়েছেন।

চিঠিতে প্রত্যেকের নাম ধরে মুখ্যমন্ত্রী (Mamata Bandopadhyay) লিখেছেন, সমাজের সকলে সম্প্রীতি ও সৌহার্দ্যের দুর্গাপুজো উদযাপন করেছেন। এই সানন্দ সহযোগিতার জন্য সকলের কাছে আমরা কৃতজ্ঞ। একই সঙ্গে বিধায়কদের দীপাবলিরও আগাম শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা লিখেছেন, আসছে আলোর উৎসব দীপাবলি ও শ্যামপূজা। আপনাদের সবার জন্য রইল দীপাবলির আগাম শুভেচ্ছা ও অনেক অনেক শুভকামনা। সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এবং শান্তিপূর্ণ অংশগ্রহণে আগামী উৎসবের দিনগুলিতেও হয়ে উঠবে আনন্দমুখর ও স্মরণীয়— এই আশা রাখি। শুভেচ্ছাবার্তা শেষে মুখ্যমন্ত্রী সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন। নেত্রীর শুভেচ্ছাবার্তা পেয়ে যারপরনাই উল্লসিত প্রত্যেকেই। তাঁরাও পাল্টা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...