Saturday, February 21, 2026

রাজ্যকে অনুকরণ! সেরা ৪ পুজোকে ‘দুর্গা রত্ন’ পুরস্কারের জন্য বাছলেন রাজ্যপাল

Date:

Share post:

বাংলায় রাজ্যপাল হিসেবে প্রথমবার পুজো (Durga Pujo) কাটিয়েছেন। আর রাজ্যের দেখানো পথে পা বাড়িয়ে এবার কলকাতার কিছু পুজোকে দুর্গা রত্ন পুরস্কারের জন্য বেছে নেন রাজ্যপাল সিভি বোস (Governor CV Anand Bose)। কলকাতার পাশাপাশি পুজোর পুজোর কয়েকদিন শহরের উত্তর থেকে দক্ষিণ একাধিক মণ্ডপ পরিদর্শন করেছেন সি ভি আনন্দ বোস। পাশাপাশি মঙ্গলবারই বিসর্জনের সময় উপস্থিত হয়েছিলেন গঙ্গার ঘাটে। আর দশমীর দিনই বিশেষ পুরস্কার দেওয়ার জন্য রাজ্যপাল বেছে নিলেন ৪ সেরা পুজোকে।

থিম, মণ্ডপসজ্জা থেকে বিষয় ভাবনার ওপর ভিত্তি করে দুর্গা রত্ন পুরস্কারের জন্য পুজোগুলিকে বেছে নিয়েছেন রাজ্যপাল। তবে রাজভবন সূত্রে খবর সেরা পুজো বাছাই করা হয়েছে সাধারণ মানুষের ভোটের ভিত্তিতে। রাজভবনের ইমেল আইডি-তে যে সব পুজোর নাম পৌঁছেছিল, তার মধ্য়ে থেকেই এই চারটিকে বেছে নেওয়া হয়েছে।

এদিকে, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া-র তরফে থেকে পুরস্কার মূল্য হিসেবে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে বাছাই করা পুজো কমিটিগুলিকে। তালিকায় সবার ওপরে রয়েছে ‘টালা প্রত্যয়’-এর নাম। এরপরই নাম রয়েছে হুগলির অন্যতম পুজো ‘কল্যাণী আইটিআই’-এর নাম। মূলত জাঁকজমকের জন্য এই মণ্ডপকে বেছে নেওয়া হয়েছে। জেলার পুজো হলেও, এবার বহু মানুষ কলকাতা থেকেই দেখতে গিয়েছেন এই পুজো। তৃতীয় পুজো হল উত্তর ২৪ পরগনার বরাহনগরের ‘বন্ধুদল স্পোর্টিং ক্লাব’-এর পুজো। মূলত সবুজায়নকে সামনে রেখেই থিম তৈরি করা হয়েছে। চতুর্থ পুজো হল বরানগরের ‘নেতাজি কলোনি লো ল্যান্ড’। সৃজনশীল থিমের জন্য পুরস্কার দেওয়া হচ্ছে ওই পুজোকে।

 

 

 

spot_img

Related articles

আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার কথা বলেছি: কেন বললেন অভিষেক

“আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার (Age Limit) কথা বলেছি...।“ ফের জল্পনা উস্কে মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

AI-এর ধাক্কায় কি ৯ কোটি ছাঁটাই, নাকি ১৭ কোটি নিয়োগ? আশঙ্কার মধ্যেই আশার আলো দেখালেন নীলেকণি 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর দাপটে বিশ্বজুড়ে কর্মহীন হওয়ার যে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, তাকে ঘিরে আইটি মহলে বিতর্ক...

১৫০ জেলা বিচারক, সাত প্রাক্তন বিচারপতি: SIR-এ সোমবার থেকেই সহযোগিতা বিচার বিভাগের

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারবিভাগীয় আধিকারিকরা। কলকাতা...

মাতৃভাষা দিবসে বাংলাকে ‘কাজের ভাষা’ করার ডাক বাংলা পক্ষর 

একুশে ফেব্রুয়ারি মানেই কেবল আবেগ বা শ্রদ্ধার্ঘ্য নয়, বরং ঘরের মাটিতে নিজের ভাষার অধিকার বুঝে নেওয়ার লড়াই। আন্তর্জাতিক...