Friday, April 3, 2026

নাগোরদোলায় ওঠাই কাল! বি.দ্যুৎস্পৃষ্ট হয়ে ম.র্মান্তিক পরিণতি না.বালিকার

Date:

Share post:

নাগোরদোলায় উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক নাবালিকার। গুরুতর আহত আরও এক শিশু। ইন্দোরের (Indore) ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। নবরাত্রি (Navratri) উপলক্ষে মেলা বসেছিল ইন্ডোরে। আর সেই মেলায় নাগোরদোলা চড়তে উঠেছিল একটি পরিবার। তাদের মধ্যে ছিল এক পুত্র ও কন্যা। জানা গিয়েছে, রবিবার নাগোরদোলা থেকে নামার পর নিচে পড়ে থাকা বিদ্যুতের তারে পা দেয় ওই কিশোর। তখনই বিদ্যুস্পৃষ্ট হয়ে যায় সে। এদিকে ভাইয়ের পাশাপাশি তাঁর দিদিও ওই তারে পা দেয়। সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে।

তড়িঘড়ি ভাইবোনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন নাবালিকাকে। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এদিকে মৃত কিশোরী দশম শ্রেণির ছাত্রী ছিল। তবে গোটা ঘটনায় পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলেছে পরিবার। তাঁদের দাবি, এত বড় দুর্ঘটনা ঘটার পরও পুলিশ দ্রুততার সঙ্গে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেনি। সেই কারণেই মৃত্যু হয়েছে তাঁদের মেয়ের।

 

 

 

 

 

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...