Friday, April 3, 2026

সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য SSKM-কে চিঠি ইডির

Date:

Share post:

সুজয়কৃষ্ণ ভদ্রর (Sujay Krishna Bhadra) কণ্ঠস্বরের নমুনা (Voice Sample) সংগ্রহের জন্য এবার এসএসকেএম (SSKM) হাসপাতালকে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। জানা গিয়েছে, বর্তমানে এসএসকেএম হাসপাতালেই চিকিৎসাধীন আছেন সুজয়কৃষ্ণ। ইডি সূত্রের খবর, সোমবার হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠানো ওই চিঠিতে সুজয়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের ব্যবস্থা করার আবেদন করা হয়েছে।

সম্প্রতি বিশেষ সিবিআই আদালতের বিচারক এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ, প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ ও রাজ্য ফরেন্সিক ল্যাবরেটরি কর্তৃপক্ষকে সুজয়কৃষ্ণ ভদ্রের গলার স্বরের নমুনা সংগ্রহের জন্য ইডিকে সহযোগিতার নির্দেশ দিয়েছেন। আর তারপরই এমন পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তবে শারীরিক অবস্থা বিবেচনা করে কীভাবে সুজয়কৃষ্ণের গলার স্বরের নমুনা সংগ্রহ করা যাবে তা এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ স্থির করবেন।

ইডি সূত্রে খবর, গলার স্বরের নমুনা সংগ্রহের জন্য একটি কাচের ঘরের প্রয়োজন। যেখানে ঘরের ভিতরে বাইরের কোনও শব্দ আসবে না এবং ভিতরের কোনও শব্দ বাইরে আসবে না। নমুনা সংগ্রহ করতে হলে তেমন ঘরেরই ব্যবস্থা করতে হবে এসএসকেএম-এ।

 

 

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...